চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহজাবীনের ভাইরাল হয়ে যাওয়ার গল্পে অমির নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২০
বিনোদন
A A

গল্পটা একজন ভাইরাল মেয়ের। যিনি ইন্ডিপেন্ডেন্ট (স্বাধীন)। সেই মেয়েটি হলেন টিভি নাটকের এ সময়কার সবচেয়ে আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালক কাজল আরেফিন অমি তাকে নিয়েই বানাচ্ছেন নাটক ‘ভাইরাল গার্ল’।

নাটকের গল্পের ধারণা দিতে গিয়ে নির্মাতা অমি জানান, পার্লার থেকে বউ সেজে রাস্তায় বের হলে স্থানীয় কিছু ছেলের সঙ্গে তর্কাতর্কি হওয়ায় গণ্ডগোল লেগে যায়। পাশ থেকে কিছু মানুষ ভিডিও করে ফেসবুকের পেজ, ইউটিউবে ছেড়ে দেয়। এ ঘটনায় মেয়েটি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যাওয়ার পর মেয়েটির জীবনে যা যা হয়, তাই নিয়েই ‘ভাইরাল গার্ল’ নাটক।

এরপরেই মেহজাবীনের লাইফস্টাইল পরিবর্তন হয়ে যায়। চ্যানেল আই অনলাইনকে অমি বলেন, স্বাধীনচেতার পাশাপাশি দেখা যাবে মেয়েটি স্পোর্টি। সে সাইকেলিং করে, বাস্কেটবল খেলে, মার্শাল আর্ট পারে ইত্যাদি।

তিনি বলেন, এটি নারীপ্রধান গল্পের নাটক। যে কোনো মেয়ে নাটকটি দেখলেই মনে করবে এ গল্পটি তার জীবনের। শেষে একটি ইতিবাচক বার্তা থাকবে। যা আগেই জানিয়ে চমক নষ্ট করতে চাই না। সবমিলিয়ে কাজটি একেবারেই ভিন্নধর্মী।

‘ভাইরাল গার্ল’ নাটকে মনোজ প্রামাণিকসহ অনেকে অভিনয় করছেন। মঙ্গলবার শুরু হয়েছে নাটকটির শুটিং। চলবে আরও দুদিন। ১ জানুয়ারি লাইভ টেকের ইউটিউব চ্যানেল ‘ভাইরাল গার্ল’ প্রকাশ পাবে জানিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পরিচালক কাজল আরেফিন অমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিমেহজাবীন চৌধুরীলাইভ টেকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃণমূল কংগ্রেসে একের পর এক অস্থিরতা

জুন ১৪, ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান

জুন ১৪, ২০২৬

২৬ জুন অস্ট্রেলিয়ার পাঁচ শহরে ‘বনলতা সেন’

জুন ১৪, ২০২৬

জার্মানির বিপক্ষে কেমন করবে ২৫ প্রবাসী খেলোয়াড়ে সমৃদ্ধ ‘কুরাসাও’

জুন ১৪, ২০২৬

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT