চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃণমূল কংগ্রেসে একের পর এক অস্থিরতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ১৪, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে মমতা ব্যনার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ঘিরে। দলের ভেতরে বিদ্রোহী শিবির এখন আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে দাবি করেছে তারা।

বিদ্রোহী শিবিরের নেতৃত্বে থাকা কাকলী ঘোষ দস্তিদার জানিয়েছেন, তাদের সমর্থনকারী সংসদ সদস্যের সংখ্যা ২০ থেকে বেড়ে এখন ২২-এ পৌঁছেছে।

কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা এমপিদের সঙ্গে কথা বলেছি। আরও একজন বা দু-জন যুক্ত হবেন। আগে ২০ বলেছিলাম, এখন ২২।’

তিনি আরও দাবি করেন, সবার মতামত শোনা হবে। কোনো একনায়কতন্ত্র থাকবে না।

তবে নতুন দুই এমপির নাম এখনও প্রকাশ করেননি তিনি। আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পরই তা জানানো হবে।

বিদ্রোহী শিবিরের কয়েকজন এমপি শতাব্দী রায়, মালা রায়, প্রসূন ব্যানার্জি ও সায়নী ঘোষ দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব-এর বাসভবনে বৈঠকে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন নিশিকান্ত দুবে।

Reneta

রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক বিদ্রোহী শিবিরের কৌশলগত অবস্থানকে আরও স্পষ্ট করছে।

একই সময়ে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি আনুষ্ঠানিক অবস্থান ঘোষণা না করলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বৈঠক বিদ্রোহী শিবিরের দিকে তার ঝোঁককে ইঙ্গিত করছে। সূত্রের দাবি, তার যোগদানের মাধ্যমে বিদ্রোহী শিবির আরও শক্তিশালী ও অভিজ্ঞ নেতৃত্ব পেতে পারে।

সূত্র অনুযায়ী, এমপিদের একাংশ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্ব নিয়ে দ্বিধায় ছিলেন। অনেকে মনে করছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগ দিলে বিদ্রোহী শিবিরে নেতৃত্বের ভারসাম্য বদলে দিতে পারে।

এই ঘটনাগুলোর মধ্যেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট আরও গভীর হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

গত নির্বাচনী পরাজয়ের পর মমতা ব্যানার্জির রাজনৈতিক অবস্থান আরও চাপে পড়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্যের প্রায় ৮০ জন বিধায়কের মধ্যে অন্তত ৬০ জন ইতিমধ্যেই বিদ্রোহী শিবিরের দিকে ঝুঁকেছেন বলে দাবি করা হয়েছে।

এছাড়া দলের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী মানস ভূঁইয়া সম্প্রতি দল থেকে পদত্যাগ করেছেন, যা সংকটকে আরও ঘনীভূত করেছে।

বিশ্লেষকদের মতে, একের পর এক বিদ্রোহ, বৈঠক ও নেতৃত্ব বদলের ইঙ্গিত তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ফেলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃণমূল কংগ্রেসনিশিকান্ত দুবেবিদ্রোহবিদ্রোহী শিবিরমমতা ব্যনার্জি
শেয়ারTweetPin1

সর্বশেষ

জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে: মাহমুদুর রহমান মান্না

জুন ১৫, ২০২৬

মাগুরা জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো

জুন ১৫, ২০২৬

চায়ের আড্ডায় বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ডানো ডেইলি পুষ্টির বিশেষ ‘ফুটবল ফ্যান প্যাক’

জুন ১৫, ২০২৬

প্রাকৃতিক ঘটনা আর জলবায়ু পরিবর্তনকে এক করে দেখবেন না: আইনুন নিশাত

জুন ১৫, ২০২৬

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT