চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি হতে চান না মাসচেরানো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিশ্ব ফুটবলের বরপুত্র লিউনেল মেসি মাঠে তার অসাধারণ নৈপুণ্য দেখিয়ে মন্ত্রমুগ্ধ করছেন কোটি ভক্ত দর্শকদের। বার্সেলোনার হয়ে তার দেবতুল্য প্রভাব যেন অনেকটাই ম্লান হয়ে যায় জাতীয় দলের জার্সিতে। তাই মেসির এই ভূমিকায় নিজেকে দেখতে চান না তার সতীর্থ হাভিয়ের মাসচেরানো।

২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানি এবং ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারতে হয় তাদের। আর এর জন্য চারবার ফিফা ব্যালন ডিঅর পুরস্কার বিজয়ী এবং চলতি বছরে ইউরোপ সেরার স্বীকৃতি পাওয়া মেসিকে নিজ দেশে প্রায়ই সম্মুখিন হতে হয় কঠোর সমালোচনার।

আর্জেন্টিনা জাতীয় দলে এবং বার্সেলোনায় হাভিয়ের মাসচেরানোর কাজ হলো মধ্যমাঠ থেকে গোলের সুযোগ তৈরি করে দেয়া। রক্ষণেও তার দুর্দান্ত পারফরম্যান্স প্রতিপক্ষ দলের আক্রমণ ভাগের জন্য আতঙ্ক স্বরূপ। নিজ দেশে মেসির উপর প্রচন্ড চাপ এবং তার প্রতি বিরূপ সমালোচনায় ত্যক্ত-বিরক্ত মাসচেরানো ফুটবলের অসাধারণ শৈল্পিক দক্ষতার মেসিকে ঈর্ষা করেন না, বরং ২৮ বছর বয়সী এই জাদুকরের জায়গায় কখনোই নিজেকে দেখতে চান না এই মিডফিল্ডার।

ব্যর্থতার আলোচনা-সমালোচনা থেকে বেরিয়ে এসে শিরোপা জয়ের জন্য নুতুন করে চিন্তা করা প্রয়োজন বলে মনে করেন মাসচেরানো।

তিনি বলেন, পরাজয়ের জন্য কেঁদে লাভ নেই বরং এরকম যেন আর না হয় সেজন্য পরাজয়ের কারণ খুঁজে বের করতে হবে।

সতীর্থকে প্রশংসা করে মাসচেরানো বলেন, আমি কখনোই মেসির মতো হতে পারবো না। তার জায়গায় যেতে হলে আপনাকে অবশ্যই বিশেষ কিছু হতে হবে। আপনাদের অবশ্যই বিবেচনায় নিতে হবে যে মেসি জাতীয় দলের হয়েও লড়াই করে, কখনোই সে লুকিয়ে থাকে না। এমনকি তার সন্তানের ভূমিষ্ঠ হওয়ার আগ মুহুর্তেও সে জাতীয় দলের হয়ে খেলেছে।

Reneta

নিজেকে নিয়ে বলার চেয়ে অন্যদের সম্পর্কে মন্তব্য করা সবসময়ই অনেক সহজ বলে মন্তব্য করেন এই মিডফিল্ডার। ফাইনাল থেকে ফিরে আসা যেনো অভ্যাস না হয়ে দাঁড়ায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে মন্তব্য করেন তিনি। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসিলিউনেল মেসিহাভিয়ের মাসচেরানো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT