চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলবোর্নে হচ্ছে না ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১২, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল মহারণ দেখতে চেয়েছিল অস্ট্রেলিয়া। প্রায় লক্ষাধিক সমর্থক মাঠে বসে দেখার সুযোগ পেত মেসি-নেইমারের কারিকুরি। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী ১১ জুনে হওয়ার কথা ছিল ম্যাচ। আর্জেন্টিনা অস্ট্রেলিয়ায় ভ্রমণ করতে আপত্তি জানানোয় বাতিল করা হল সেই ম্যাচটি।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠে নামার কথা ছিল বিশ্বকাপের প্রস্তুতি প্রীতি ম্যাচে খেলতে। ৬০ হাজার টিকিট বিক্রিও হয়ে গেছে। তারপর এলো দুঃসংবাদ!

‘তারা তাদের পূর্বের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত নয় আর্জেন্টিনা।’

ব্রাজিলের ফুটবল কনফেডারেশন বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এখনও কোনো মন্তব্য করেনি। যা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অজি ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা।

‘প্রায় ৬০ হাজার টিকিট বিক্রি হয়ে যাওয়ার পর তারা এখন না খেলার সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি অস্ট্রেলিয়ার ফুটবল সমর্থকদের কাছে একটি ব্যাখ্যা দেয়া উচিত। এমন ফুটবল অ্যাসোসিয়েশন থেকে সতর্ক থাকব যারা চুক্তি ভঙ্গ করে।’

পাঁচ বছর আগে ২০১৭ সালে সাউথ আমেরিকান জায়ান্টরা শেষবার মেলবোর্নে সুপারক্লাসিকো খেলেছিল। যেখানে মেসিকে দেখতে মাঠে ভিড় করেছিল ৯৫ হাজার সমর্থক। ম্যাচে ১-০ গোলে জয় তুলেছিল আলবিসেলেস্তেরা।

Reneta

ব্রাজিলের বিপক্ষে সবশেষ দেখায় কোপা আমেরিকা জয়ের পর বিশ্বকাপ বাছাইয়ে সেলেসাওদের মাঠে নামার পরও খেলতে পারেনি আর্জেন্টিনা। কোভিড-১৯ প্রোটোকল ভঙ্গ করার অভিযোগ এনে পণ্ড করা হয় ম্যাচ। পরে ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা অস্ট্রেলিয়ায় সফর করতে অস্বীকৃতি জানালেও সেলেসাওরা প্রস্তুত ছিল বলে জানিয়েছেন ব্রাজিল দলের সমন্বয়কারী জুনিনহো পাওলিস্তা।

‘আর্জেন্টিনা ফেডারেশন থেকে আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি এসেছে এবং তারা আমাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে আমরা প্রস্তুত ছিলাম। কারণ আমরা বুঝতে পেরেছিলাম আমাদের চুক্তিটি পূরণ করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআর্জেন্টিনানেইমারব্রাজিলমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT