চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকদের খবরে আশা দেখছেন জাহানারা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৫৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনা বিরতি কাটিয়ে রোববার থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন মুশফিক-মিঠুন-শফিউল। হোম অব ক্রিকেটে টাইগারদের ফেরার খবরে আশা দেখছেন টাইগ্রেস ক্রিকেটার জাহানারা আলম।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জাহানারা বলেন, ‘মুশফিক ভাইরা অনুশীলন শুরু করবেন, এটা খুবই আনন্দের খবর। আশা করি আমরাও দ্রুত মাঠে ফিরতে পারব। যতই ঘরে ফিটনেস নিয়ে কাজ করি মাঠের মানুষ, মাঠে থাকতেই ভালো লাগে।’

‘দীর্ঘ বিরতি কাটিয়ে যখন ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট শুরু হলো তখন থেকেই আশার সঞ্চার হয়েছে যে ক্রিকেট আস্তে আস্তে সব দেশেই ফিরবে। আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার পর থেকেই আশা নিয়ে অপেক্ষায় আছি আবার কবে মাঠে যাব। সেই অপেক্ষা হয়ত কোরবানির ঈদের পরই শেষ হবে।’

টাইগ্রেস ক্রিকেটের দেখভালের দায়িত্বে থাকা তৌহিদ মাহমুদ জানিয়েছেন, মেয়েদেরও মাঠে ফেরাতে উদ্যোগী বিসিবি, ‘ছেলেদের অনুশীলন যেহেতু শুরু হচ্ছে, আমরা পুরো প্রক্রিয়াটা দেখে একটা কাঠামো তৈরি করবো। তাদের অনুশীলন কার্যক্রম পর্যবেক্ষণ করে সেখান থেকে যতি সংযোজন-বিয়োজন করা লাগে সেটি করে আমরা জুতসই একটি পরিকল্পনা তৈরি করবো। সব ঠিকঠাক থাকলে মেয়েদের মাঠে ফেরা হয়তো খুব দূরের পথ নয়।’

বাংলাদেশের নারী ক্রিকেটাররা খেলা থেকে দূরে সাড়ে চার মাস ধরে। টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ করে ৫ মার্চ অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর দল হয়ে আর মাঠে নামা হয়নি জাহানারা-সালমা-রুমানাদের। জুলাইয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাই পিছিয়ে যাওয়ায় সামনে আর আন্তর্জাতিক সিরিজের সূচি নেই মেয়েদের সামনে।

ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা জাতীয় লিগ দিয়েই শুরু হতে পারে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা। বছরের শুরু দিকে বিশ্বকাপ ও পরে করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে ঘরোয়া লিগ। কোনো আসরই মাঠে গড়ায়নি এ মৌসুমে। বিসিবি অবশ্য মেয়েদের আশ্বাস দিয়েছে করোনা পরিস্থিতি ভালো হলে লিগ শুরু করার।

Reneta

মার্চের মাঝামাঝি বিসিবির ক্রিকেটীয় কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরই মেয়েরা ছুটে যান যার যার গ্রামের বাড়ি। জাহানারা থেকে গেছেন ঢাকাতেই। মিরপুরের বাসায় ফিটনেস নিয়ে প্রচুর কাজ করলেও স্বস্তি মিলছে না পুরোপুরি। মাঠের অনুশীলন কবে শুরু হয় সেদিকে তাকিয়ে এ পেস বোলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহানারা আলমনারী ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT