চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশতাকের বিশ্বাস, ২০০ রানের লিড পাবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় পিছিয়ে পড়লেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলী অনিকের ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা মাড়িয়ে ৮১ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। হাসান মাহমুদের মতো টাইগারদের স্পিন কোচ মুশতাক আহমেদও বিশ্বাস করেন, বাংলাদেশ দুইশ রানের লিড নিতে পারে।

দ্বিতীয় দিন শেষে পেসার হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রোটিয়াদের দুইশর বেশি লক্ষ্য দিতে পারলে জয় সম্ভব।

দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১০১ রান তোলা বাংলাদেশ তখনও ১০১ রানে পিছিয়ে ছিল। আলোকস্বল্পতার কারণে তৃতীয় দিন খেলা হয়েছে ৫৭.৫ ওভার, যেখানে রান এসেছে ১৮২। ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজ ৮৭ এবং নাঈম হাসান ১৬ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড ৮১ রান।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের লিড দুইশ হতে পারে কিনা জানতে চাইলে মুশতাক আহমেদ বললেন, ‘কেন নয়, আমি এটা (দুই শতাধিক রান) বিশ্বাস করি। টেস্ট ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে। সেশন বাই সেশন ধরে খেলতে হয়। প্রথম ইনিংসে তাইজুলও ১৬ রান করেছে, এটাই টেস্ট ক্রিকেট।’

মিরাজের সাথে দারুণ সঙ্গ দিয়েছেন জাকের আলী অনিক। ব্যাট হাতে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ফিফটি।

৫৮ রান করে সাজঘরে ফেরা জাকেরকে নিয়ে মুশতাক বললেন, ‘সত্যি বলতে জাকের আলী সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে এবং টি-টুয়েন্টি) বাংলাদেশের জন্য দারুণ সম্পদ।’

ওপেনার মাহমুদুল হাসান জয়কে নিয়ে পাকিস্তানের সাবেক কিংবদন্তি স্পিনার বললেন, ‍‘জয়কে দেখে আমি খুবই মুগ্ধ। তার দারুণ মেজাজ আছে। মূলত বাঘের মতো লড়াই করেছে। প্রথম ইনিংসেও সে ভালো করেছে। প্রথমদিনে প্রথম তিন ঘণ্টায় পিচ জঘণ্য ছিল, বল সিমিং করেছে, তবে সে যুদ্ধ করছিল।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-সাউথ আফ্রিকামিরপুর টেস্টমুশতাক আহমেদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT