চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুফতি হান্নানসহ তিন জঙ্গির মৃত্যু পরোয়ানা কারাগারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০১৭
অপরাধ, সিলেট
A A

সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় শীর্ষ জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানসহ তিন জঙ্গির মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছেছে।

গত শনিবার এ পরোয়ানা সিলেট কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পৌঁছায় বলে নিশ্চিত করেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. সগির মিয়া। তিনি জানান, সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে শীর্ষ জঙ্গি মুফতি হান্নান, দেলোয়ার হোসেন রিপন ও শরীফ সাহেদুল আলম বিপুলের মৃত্যু পরোয়ানা ইস্যু করা হয়।

রিপন বর্তমানে সিলেট কারাগারে রয়েছে। এছাড়া মুফতি হান্নান ও বিপুল কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে থাকায় বিশেষ দূত মারফত তাদের মৃত্যু পরোয়ানা সেখানে পাঠানো হয়েছে।

২০১৬ সালের ২৮ এপ্রিল আলোচিত এ মামলার ১৬৭ পৃষ্ঠার রায় প্রকাশিত হয়। এর আগে ওই বছরের ১১ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো মুফতি আবদুল হান্নান, হুজির সিলেট অঞ্চলের সংগঠক শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপন।

মামলার অন্য দুই আসামি মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান অভি এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মুফতি হান্নান নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) শীর্ষস্থানীয় নেতা।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী

২০০০ সালে গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলের কাছে বোমা পুঁতে রাখার ঘটনায় প্রথমবারের মতো মুফতি হান্নান আলোচনায় আসে। ২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলা, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা কিংবা ২০০৫ সালে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার মতো উল্লেখযোগ্য নাশকতার ঘটনার অন্যতম সংগঠন ও পরিকল্পনাকারী ছিল মুফতি হান্নান। তারই পরিকল্পনায় ২০০৪ সালের ২১ মে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনারের ওপর সিলেটের শাহজালাল (র.) মাজারে গ্রেনেড হামলার ঘটনা ঘটে।

Reneta

তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করতে যান। সেখানে দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় প্রধান ফটকের কাছে তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় তিনজন নিহত হন। আহত হন আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হাই খানসহ প্রায় ৭০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬

টাইটানিক ডুবার শেষ ৬.৩ সেকেন্ড নিয়ে নতুন রহস্য উন্মোচন

এপ্রিল ১৫, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছিল: জাহেদ উর রহমান

এপ্রিল ১৫, ২০২৬

বনানীতে ১১ তলা ভবনে আগুন: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT