মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় গাড়ি চাপায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হাঁসাড়ায় রাস্তা পারাপারের সময় মীনা মল্লিক ও অচীন মল্লিক নামে ২ পথচারী ঢাকা থেকে মাওয়াগামী প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
পরে এলাকাবাসী প্রায় ১ ঘণ্টা ঢাকা-মাওয়া এক্সেপ্রেসওয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। শ্রীনগর পুলিশ এসে এলাকাবাসীকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
নিহতরা দুইজন সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালশুর গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে দাদী ও নাতি।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানায়, প্রাইভেট কারটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।







