চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরছে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ কর্নার

শাকের আদনানশাকের আদনান
৫:৪৯ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখছে জাতীয় জাদুঘরে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ নামে চালু করা বিশেষ কর্নার।

মহাপরিচালক জানিয়েছেন, চ্যানেল আইয়ের সহযোগিতায় ওই কর্নারের মাধ্যমে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার ও শব্দসৈনিকদের ভূমিকা তুলে ধরা হচ্ছে।

মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ বছরের ২৩ মার্চ জাতীয় জাদুঘরে চ্যানেল আইয়ের সহযোগিতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কর্নার যাত্রা শুরু করে।

এখানে আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংক্রান্ত উল্লেখযোগ্য দলিলপত্র ও আলোকচিত্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, কেন্দ্রের জনপ্রিয় দুটি অনুষ্ঠান এম আর আখতার মুকুলের ‘চরমপত্র’ ও জল্লাদের দরবার’ও আছে বিশেষ কর্নারে।

রয়েছে কেন্দ্রের কলাকুশলী, শিল্পীদের ব্যবহার করা যন্ত্র, চায়ের কাপ, রেজিস্ট্রার খাতা, রেডিও, মুক্তিযোদ্ধাদের ছবি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে তথ্যচিত্রসহ গুরুত্বপূর্ণ আরো অনেককিছু।

বিশেষ কর্নারটিকে আরো সমৃদ্ধ করার পাশাপাশি জাদুঘরের সামগ্রিক আধুনিকায়নে কাজ চলছে বলে জানিয়েছেন মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

Reneta

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত দেশাত্মবোধক গান মুক্তিযোদ্ধাসহ মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করতো। কেন্দ্রের খবর শোনার জন্য প্রতিদিন অধীর আগ্রহে অপেক্ষা করতেন কোটি মানুষ ছাড়াও রণাঙ্গণের মুক্তিযোদ্ধারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় জাদুঘরমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

আদনানের প্রথম সিনেমা হবে প্রেমের, বললেন ‘গল্প লেখা শেষ’

জুন ১২, ২০২৬

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, বন্ধ চিকিৎসাসেবা

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতা দিচ্ছে: মির্জা ফখরুল

জুন ১২, ২০২৬

চিকিৎসাসেবার সংকট: ঢালাও বিষোদ্গার বনাম নির্মম বাস্তবতা

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT