চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীর কাসেমের ফাঁসিতে ‘হিতে বিপরীত’র অপেক্ষায় ক্ষুব্ধ পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে শনিবার রাতে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড কার্যকর হওয়ায় তীব্র শোক প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে মীর কাসেমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় ইসলামাবাদ।

বিবৃতিতে বলা হয়, ‘ত্রুটিপূর্ণ’ বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১৯৭১ সালের ডিসেম্বরের আগে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতে ইসলামী, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিরোধী দলকে দমিয়ে রাখার উদ্দেশ্যে ত্রুটিপূর্ণ বিচারকার্য পরিচালনা গণতন্ত্রের মূল আদর্শের পুরোপুরিই বিরোধী। বিচার প্রক্রিয়ার শুরু থেকেই বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার গোষ্ঠী এবং আন্তর্জাতিক আইনি ব্যক্তিত্ব আদালতের কার্যপদ্ধতি, বিশেষ করে এর নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে আসামীপক্ষের আইনজীবী ও সাক্ষীদের হয়রানিতেও আপত্তি করেছেন তারা।’

পাকিস্তান বলেছে, বাংলাদেশ সরকারের উচিৎ ১৯৭৪ সালের চুক্তি অনুসারে ক্ষমা প্রদর্শন করা এবং এ ধরণের আইনি প্রক্রিয়া এখানেই শেষ করে দেয়া। কেননা ‘রাজনৈতিক স্বার্থে পাল্টা অভিযোগ হিতে বিপরীত হতে পারে।’

যুদ্ধাপরাধের বিষয়টিকে সমঝোতার মধ্য দিয়ে মিটমাট করে ফেলা সম্ভব বলে পাকিস্তানের পক্ষ থেকে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানমানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT