চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারকে রোহিঙ্গা সংকটের দায় নিতে হবে: মার্কিন যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ পূর্বাহ্ণ ২৩, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

রোহিঙ্গা সংকটের জন্য মিয়ানমারের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে দায়ী করেছেন মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিনকেন। দেশটিকে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের দায় নেয়ার আহবান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। তাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়ার একটি পথ খুঁজে বের করতে মিয়ানমারকে পরামর্শ দিয়েছেন মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট।

মিয়ানমারের প্রেসিডেন্ট ও জান্তা প্রধান জেনারেল থেইন সেইনের সঙ্গে ইয়াংগুনে সাক্ষাতের পর এসব কথা বলেন অ্যান্থনি।

তিনি বলেন, বৌদ্ধপ্রধান মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা ন্যুনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত। তাদের ওপর সাম্প্রদায়িক হামলাও চলছে। এসব কারণে চরম হতাশায় বিপজ্জনক সাগর পথে পালাতে হচ্ছে রোহিঙ্গাদের, জিম্মি হতে হচ্ছে মানবপাচারকারি-দালাল চক্রের কাছে।

এসব কারণে পাশ্ববর্তী দেশগুলোতে রোহিঙ্গা শরণার্থীদের ভীড় বাড়ছে বলেও জানান উচ্চ পদস্থ এই মার্কিন কর্মকর্তা।

এর আগে গত ২১ মে রোহিঙ্গা শরণার্থীদে আশ্রয় দেয়ার ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আন্দামান ও ইন্দোনেশিয়া উপকূলে সাগরে ভাসমান রোহিঙ্গা ও বাংলাদেশীদের উদ্ধারেও অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলো মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমারযুক্তরাষ্ট্ররোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT