চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার সেনাপ্রধানের ফেসবুক আইডি ও অনেক পেজ বন্ধ করেছে ফেসবুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বানোয়াট তথ্য দিয়ে ঘৃণা ছড়িয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি ও মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় মিয়ানমারের সামরিক বাহিনী সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট ও অর্ধশতাধিক পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক।

এমনকি মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লাই’র ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করে দেয়া হয়েছে। আজ সোমবার ফেসবুক নিউজ রুমে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় শীর্ষ সামাজিক মাধ্যমটি।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, স্পষ্ট প্রমাণ থাকায় মিয়ানমার সেনাবাহিনী সংশ্লিষ্ট ১৮ টি অ্যাকাউন্ট, মোট ১ কোটি ২০ লাখ ফলোয়ার থাকা ৫২ টি ফেসবুক পেজ এবং একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। 

নিউজ রুমের এই খবরে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারে জাতিগত সংঘাত সত্যিই ভয়াবহ। আমরা এসব বন্ধে প্রথমে অত্যন্ত ধীর গতিতে এগিয়েছি। কিন্তু এখন আমাদের হাতে বানোয়াট তথ্য সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সব পদ্ধতি আছে। তাই আজ আমরা মিয়ানমারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছি। সুনির্দিষ্টভাবে আমরা মিয়ানমারের ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করছি। এসবের মধ্যে দেশটির সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাই ও সেনাবাহিনীর ‘মায়াওয়াদি’ টেলিভিশনও আছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে এসব পদক্ষেপ নেয়ার কথা জানায় সামাজিক মাধ্যমটি। জাতিসংঘের ওই প্রতিবেদন থেকে সংশ্লিষ্ট ব্যক্তি-সংস্থার বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পায় ফেসবুক।

এই প্রমাণের পর ফেসবুক বলে, ‘তারা যেনো আমাদের উপর ভর করে আর জাতিগত ও সাম্প্রদায়িক সহিংসতা ছড়াতে না পারে সেজন্যই তাদের বিরুদ্ধে এই প্রতিরোধমূলক ব্যবস্থা।’

Reneta

এছাড়াও উদ্দেশ্যমূলক বানোয়াট খবর প্রচারের দায়ে ৪৬টি পেজ এবং ১২টি অ্যাকাউন্ট সরিয়ে ফেলার কথা জানায় ফেসবুক। সাম্প্রতিক এক তদন্তে এসব পেজ ও অ্যাকাউন্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে ছদ্মবেশি সংবাদ পরিবেশন করার পায়তারা টের পায় ফেসবুক।

এব্যাপারে ফেসবুক বলে,‘এধরনের আচরণ ফেসবুকে নিষিদ্ধ। কারণ আমরা চাই এই প্ল্যাটফর্মে যোগাযোগ যেন বিশ্বাসযোগ্য হয়, আস্থা রাখার মতো হয়।

মিয়ানমারের বিরুদ্ধে ফেসবুকের এই পদক্ষেপ অব্যাহত থাকবে জানিয়ে বলা হয়,‘ মিয়ানমারে ফেসবুকের অপব্যবহার প্রতিরোধে আমাদের কাজ অব্যাহত থাকবে।’

ফেসবুক নিউজ রুমের এই খবরে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির অপব্যবহারের প্রমাণসহ স্ক্রিনশটও তুলে ধরা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমার ফেসবুকমিয়ানমারের সেনাপ্রধানসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ জিতে যা বললেন লিওনেল মেসি

জুন ১৭, ২০২৬
ছবি: বিবিসি

জীবনের ঝুঁকি নিয়ে বাইকারদের পাকিস্তানে ইরানি তেল পাচার

জুন ১৭, ২০২৬

বায়ুদূষণের অভিযোগে ইলন মাস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, খারিজ চায় ট্রাম্প প্রশাসন

জুন ১৭, ২০২৬

ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা

জুন ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতার দিনে আলো দেখালেন মেহেদী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT