চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিশাকে জয়ী করুন, না হলে সবাই পদত্যাগ করবো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

আসছে ২৫ অক্টোবর দিনব্যাপী এফডিসিতে হবে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সকল প্রার্থী। তারই অংশ হিসেবে বুধবার প্যানেল পরিচিতির আয়োজন করেছিলেন মিশা-জায়েদ প্যানেল। আর এখানেই নিজেদের প্যানেলের সভাপতি পদ প্রার্থী মিশার জন্য ভোট চাইতে গিয়ে সবার উদ্দেশ্যে চিত্রনায়ক রুবেল বলেন, ‘মিশাকে জয়ী করুন, না হলে আমরা বাকিরাও পদত্যাগ করবো’।

আসন্ন নির্বাচনে শুধুমাত্র মিশা ও জায়েদরাই পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌসুমী ও ইলিয়াস কোবরা লড়ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে। তারমানে ভোটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন মিশা ও মৌসুমী এবং জায়েদ ও ইলিয়াস কোবরা।

এবার মিশা-জায়েদের প্যানেলে সহ-সভাপতি হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা ডিপজল ও চিত্রনায়ক রুবেল। ভোটারদের সাথে প্যানেলের সব সদস্যদের পরিচয় করিয়ে দিতে বুধবার দুপুরে এফডিসিতে এই আয়োজনে ডিপজল ও রুবেল তাদের প্যানেলকে জয়ী করতে ভোটারদের অনুরোধ করেন।

শুধু তাই না মিশাকে জয়ী করতে সকল ভোটারের প্রতি জোর দাবী জানিয়ে রুবেল তার বক্তব্যে বলেন, বিগত বিশ বছরেও মিশা-জায়েদ প্যানেলের মতো এতো সুন্দর কাজ করেনি কেউ, এটা আমার ভাই সোহেল রানার কথা। তাই ভাইয়ের কথায় আমিও তাদের উন্নয়নের হাত শক্ত করতে তাদের প্যানেলের হয়ে নির্বাচন করছি। আমাদের সঙ্গে আছেন আমার বন্ধু ডিপজলও। আমি দৃঢ়চিত্তে বলবো পাশ করালে পুরো একুশজনকেই পাশ করাবেন আপনারা। এ প্যানেলের মৌসুমীর বিপরীতে যদি মিশা সওদাগরকে পরাজিত করেন তাহলে প্যানেলের সবাই পদত্যাগ করবো।

মিশা-জায়েদের প্যানেলকে জয়যুক্ত করার অনুরোধ জানিয়ে এসময় বক্তব্য দেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা, আফজাল শরীফদের মতো অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদডিপজলমিশারুবেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT