চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজ-সাব্বিরে ভরসা রাখছেন ড্যারেন স্যামি

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:০৩ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ দলের দুই তরুণ খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমানের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। বিপিএলে তাদের উপরই ভরসা রাখছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফর্ম করা এ দুই তরুণ শুক্রবার শুরু হতে যাওয়া রাজশাহী কিংসের খেলোয়াড় আর স্যামি তাদের অধিনায়ক।

নিজ দলের এমন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে প্র্যাকটিস সেশনের ফাঁকে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন সবসময় আমুদে মুডে থাকা স্যামি।

মিরাজ সম্পর্কে ক্যারিবীয় অলরাউন্ডার ও রাজশাহী কিংসের ক্যাপ্টেন স্যামি বলেন: অসাধারণ এক খেলোয়াড় মিরাজ। ঢাকা টেস্টতো ও নিজেই ঘুরিয়ে দিল। এমন খেলোয়াড় দলে থাকলে টুর্নামেন্টে অনেক দূর যাওয়া সম্ভব। আমি নিজেও মুখিয়ে আছি মিরাজের সঙ্গে খেলার জন্য।

ঢাকা টেস্ট তিনি দেখেছেন কিনা জানতে চাইলে চটপট উত্তরে স্যামি বলেন: অবশ্যই দেখেছি ম্যাচটা, আর খেলা শেষে টুইটও করেছি।

মিরাজের মতো রাজশাহী কিংসের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানকে নিয়েও আশাবাদী তাদের অধিনায়ক। ‘ও আমাদের আইকন ক্রিকেটার এবং অবশ্যই টি-টুয়েন্টির স্পেশালাইজড ব্যাটসম্যান। ওর ওপর দলের অনেক কিছুই নির্ভর করছে।’

শুক্রবার উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ দলের অধিনায়ক মাশরাফির কণ্ঠেও ছিল মিরাজ-সাব্বিরের প্রশংসা। টেস্টে অলরাউন্ডার মিরাজ ভাল না করলেও তাকে নিয়ে আশাবাদী ম্যাশ।

Reneta

মিরাজ অনূর্ধ-১৯ দলে থাকার সময় থেকেই তিনি তাকে চেনেন জানিয়ে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক বললেন, টেস্টে মিরাজ ব্যাট হাতে ভাল করতে পারেনি। কিন্তু, ব্যাটিংয়েও তার জাত চিনিয়ে দেবে মিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএল শুরুর আগে ৫০:৫০ তত্ত্বে মাশরাফি-স্যামি

পরবর্তী

উৎসবের ক্রিকেটের আগে সিরিয়াস অনুশীলন

পরবর্তী

উৎসবের ক্রিকেটের আগে সিরিয়াস অনুশীলন

হাফসেঞ্চুরিয়ান রুনা লায়লার জন্য সম্মাননা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT