চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদাকে ‘মিথ্যাচার’ বন্ধে হানিফের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

সরকার সম্পর্কে মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ করতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ ।

রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সুইডেন সফর নিয়ে ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়ার বিরূপ মন্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় সরকার প্রতিটি দুর্যোগ অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ দলীয়ভাবে নেতা-কর্মীদের সাথে নিয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা করছে। অথচ বেগম খালেদা জিয়া পবিত্র রমজানে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুইডেন সফরসহ সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মিথ্যাচার, অপপ্রচার ও বিরূপ মন্তব্য করে যাচ্ছেন।’

Banglabid

বর্তমান সরকার যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মাহবুব-উল আলম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বিগত দিনের মতো এখনো দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সাধ্যমতো ত্রাণ ও পুনর্বাসনে সহায়তা করছে। তিনি বলেন, পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিয়ে সরকার সাম্প্রতিক সময়ে পার্বত্য এলাকায় ভূমিধস, ঘূর্ণিঝড় মোরা ও হাওর অঞ্চলে আগাম বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। অত্যন্ত দক্ষতার সঙ্গে উদ্ধারকাজ সম্পন্ন করেছে।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যা কিছু করা দরকার সরকার অবশ্যই তা করবে বলে প্রতিশ্রুতি দেন হানিফ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে লন্ডনের উদ্দেশে মঙ্গলবার ঢাকা ত্যাগ করেন এবং সফর শেষে শনিবার দেশে ফিরে আসেন। সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের আমন্ত্রণে তিনি ওই সফরে যান। সফরটি ছিল সুইডেনে বাংলাদেশি কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপাক্ষিক সফর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামীলীগখালেদা জিয়াপাহাড় ধসবিএনপিমাহবুব-উল আলম হানিফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওষুধের অনিয়ম প্রতিরোধে আইন সংশোধন করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

ভালো আবহাওয়ার অপেক্ষায় মুসা ইব্রাহীম উদ্ধার অভিযান

পরবর্তী
মুসা ইব্রাহীম

ভালো আবহাওয়ার অপেক্ষায় মুসা ইব্রাহীম উদ্ধার অভিযান

আফগানিস্তান-তালেবান

আফগানিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা

সর্বশেষ

পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT