চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
আফগানিস্তান-তালেবান

আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশের স্পিন ঘার এলাকায় পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তালেবান মূখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক হোয়াটস্অ্যাপ বার্তায় এ হামলার দায় স্বীকার করেছেন।

ওই হামলায় কমপক্ষে ৫ আফগান পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। এ ঘটনায় অন্তত আরো ১৮ জন। আহতদের মধ্যে ৯ জন পুলিশ কর্মকর্তা ও ৯ জন বেসামরিক লোক বলে জানানো হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিবুল্লাহ দানিশের বরাতে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোর সোয়া ৬টার দিকে জঙ্গিদের একজন বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে দ্রুত গতিতে পুলিশ সদর দপ্তর হেডকোয়ার্টারের গেটে আঘাত করে এবং আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

‘এতে গেট উড়ে গেলে সেখান দিয়ে আরেকটি গাড়িতে করে কমপক্ষে তিনজন হামলাকারীস ভেতরে ঢুকে পড়ে এবং চারদিকে অতর্কিত গুলি ছুঁড়তে থাকে।’

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের বেশিরভাগকেই তারা হত্যা করতে সফল হয়েছে। তবে তাদের অন্তত একজন এখনো সদর দপ্তর এলাকার ভেতর টিকে আছে। এখনো সে পুলিশদের লক্ষ্য করে গুলিবর্ষণ করছে।

৩০৩ তম স্পিন ঘার পুলিশ জোনের কমান্ডার আসাদুল্লাহ শেরজাদ জানান, হামলার শিকার পুলিশ সদর দপ্তর পাকতিয়ার অন্যতম প্রধান পুলিশ ঘাঁটি।

Reneta

সেখানে সাধারণ পুলিশ, স্পেশাল পুলিশ ফোর্স ইউনিটের আবাসস্থলের পাশাপাশি আঞ্চলিক সদর দপ্তর আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবানতালেবান হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলি খামেনির দাফন

জুলাই ৯, ২০২৬

সুদমুক্ত আর্থিক ব্যবস্থার দিকে যেতে চায় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাই ৯, ২০২৬

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT