চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের সঙ্গে ছাড়া নিউজ দেখা হয় না সাকিবের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
সাকিবের মা সঙ্গে সময় কাটাচ্ছেন, উভয় হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে তার মনে রাখার মত কীর্তি কম নয়। ব্যাট-বল হাতে দাপিয়ে বেড়ান বিশ্বের নানা প্রান্তে। জাতীয় দলের হয়ে পারফরম্যান্সে ধারাবাহিকতা আছে। সেজন্য আছে র‍্যাঙ্কিং প্রসঙ্গও। তবে বিষয়টা নিয়ে মাতোয়ারা হন না সাকিব আল হাসান। চোখ রাখেন না র‍্যাঙ্কিং সম্পর্কিত কোন খবরেও। মায়ের সঙ্গে না থাকলে তো খবরই দেখা হয় না বিশ্বসেরা টাইগার অলরাউন্ডারের।

অনেকদিন ধরেই তিন ফরম্যাটের ক্রিকেটে অলরাউন্ডারের শীর্ষস্থানটা সাকিবের দখলে। টেস্টের সেরার আসনটা অবশ্য মাঝেমধ্যে হাতছাড়া হয়। সেটা যতটা না নিজের পারফরম্যান্সের জন্য, তারচেয়েও বেশি সাকিব টেস্ট খেলার সুযোগ কম পাওয়ার জন্য। সপ্তাহ দুয়েক আগেই যেমন ভারতের রবীন্দ্র জাদেজার কাছে টেস্টের শীর্ষ অলরাউন্ডারের জায়গাটা হারালেন, দিন সাতেক না গড়াতেই আবার সেরার মুকুট ফিরেও পেলেন। এসব কি খুব ভাবায় সাকিবকে?

‘র‍্যাঙ্কিংয়ের ওসব বিষয়ে খোঁজ খবরই রাখি না। অতোটা খেয়ালও করি না। মাঝে মাঝে স্ক্রলে দেখি। মা সব সময় নিউজ দেখেন। মা’র সঙ্গে থাকলে টিভির স্ক্রল দেখা হয়।’ সাকিবীয় উত্তর।

Banglabid

সাকিব দেখেন বা না দেখেন, সাকিবের মা নিশ্চয় সামনের কটাদিন একটু বেশি করেই নজর রাখবেন টিভি খবরে। রোববার থেকেই মাঠে গড়াচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজ। সাকিব নিশ্চয় মাঠে দারুণ কিছু করতে চাইবেন। ছেলেকে নিয়ে কী বলা হল সেটি জানতে টাইগার সমর্থকদের পাশাপাশি সাকিবের রত্নগর্ভা মা’ও নিশ্চয় চোখ রাখবেন টিভি পর্দায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

আগস্ট ১২, ২০২৬

কলম্বিয়ায় শতাধিক আফটারশক, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১২, ২০২৬

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ

আগস্ট ১২, ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার কে এই ভারতীয় ক্রিকেটার

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT