চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহবুব তালুকদার ইস্যুতে কাদের-নাসিমের পাল্টাপাল্টি বক্তব্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, তাকে নিয়ে এতো আলোচনা কেন? একটি ইস্যুতে একজনের ভিন্নমত থাকতেই পারে। সেজন্য তার পদত্যাগ দাবি করতে হবে? বাংলাদেশ আওয়ামী লীগ এটা মনে করে না।

এর আগে সাংবিধানিক পদে থেকে গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার দায়ে গতকাল বুধবার ১৪ দলের সভা থেকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করেছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

নাসিমের এমন বক্তব্যের ২৪ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীস্থ সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

মাহবুব তালুকদার ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মাহবুব তালুকদার এর বিষয়টি নিয়ে এতো হৈ চৈ হচ্ছে কেন? আমি এটা জানি না। একজন একটি বিষয়ে ভিন্নমত পোষণ করতে পারেন। এতে কি নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে? আমি তো মনে করি ভিন্নমত পোষণ করার অধিকার যে কোনো নির্বাচন কমিশনারের রয়েছে।

তিনি আরও বলেন, তার সঙ্গে অন্য নির্বাচন কমিশনারদের ভিন্নমত হয়েছে। তাতে করে নির্বাচন কমিশনে কোন সংকট তৈরি হয়েছে বলে আমার জানা নেই। আমরা কেন নির্বাচন কমিশনে কারোও পদত্যাগ দাবি করবো!

মোহাম্মদ নাসিমের বক্তব্যের কোন যৌক্তিকতা আছে বলে কাদের মনে করেন না বলে এ সময় সাংবাদিকের জানান তিনি। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। আমরা যখন দলীয় সভায় অংশগ্রহণ করি, তখন কি সবাই এক ইস্যুতে একমতে মিলিত হতে পারি? এখানে তো নির্বাচন কমিশন সেখানে ভিন্নমত হতেই পারে।

Reneta

মোহাম্মদ নাসিমের এ বক্তব্যে আওয়ামী লীগের বক্তব্য নয় জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একজন ভিন্নমত পোষণ করলেই তার পদত্যাগ দাবি করতে হবে, এর কোন যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এটা তার ব্যক্তিগত মতামত হতে পারে। আমাদের দলীয় এমন কোন সিদ্ধান্ত নেই।

মাহবুব তালুকদার যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন সেটা আলাদা ব্যাপার বলে মন্তব্য করেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা। তবে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে সেটা তার ব্যাপার। আমরা আওয়ামী লীগ থেকে কোন পদত্যাগ দাবি করছি না।

এর আগে গতকাল বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নির্বাচন কমিশনের নির্ধারিত বৈঠক নোট অব ডিসেন্টে বর্জন এবং গণমাধ্যমে তার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন,  যারা সাংবিধানিক পদে আছেন তাদের কিছু গোপনীয়তা রক্ষা করতে হয়। তিনি গণমাধ্যমে যেগুলো বলছেন, খুব অন্যায় করছেন।

‘এ ধরনের কথা বলছেন কেন? আলোচনার মধ্য দিয়ে মতবিরোধের সমাধান হতে পারে। আপনি কেন এসে প্রকাশ্যে বলবেন? আপনি এটা অন্যায় করছেন। এ ধরনের পদে থেকে এ ধরনের আচরণ উচিত নয়। অন্যথায় তার এ পদ ছেড়ে দেয়া উচিত’, বলেছিলেন মোহাম্মদ নাসিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরমাহবুব তালুকদারমোহাম্মদ নাসিমলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT