চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র হ্যাকিং কৌশল ফাঁস করলো উইকিলিকস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কর্তৃক হ্যাকিংয়ের বিভিন্ন কৌশল এবং লাখ লাখ লাইনের গোপন কোড ফাঁস করার দাবি করেছে উইকিলিকস।

বিশ্বব্যাপী অসংখ্য গোপন নথি ফাঁস করা উইকিলিকস মঙ্গলবার এক টুইটার পাতায় সিআইএ’র হ্যাকিং কৌশল ফাঁস করার কথা জানিয়েছে। তবে সিআইএ এই তথ্য ফাঁসের বিষয়টি নিশ্চিত করেনি।

গোপন নথি ফাঁস করে আলোচনায় আসা সিআইএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনও নতুন করে ফাঁস করা এই নথিকে ‘বিশ্বস্ত’ বলে টুইট করেছেন।

বিবিসির এক প্রতিবেদন জানা যায়, ‘উইকিলিকস দাবি করেছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস, ওএসএক্স, লিনাক্স এবং ইন্টারনেট রাউটার ছিল ম্যালওয়্যার সহ সিআইএ’র কথিত সাইবার অস্ত্রগুলোর লক্ষ্যবস্তু।’ আঁড়িপাতার কাজে মোবাইল ফোন থেকে শুরু করে স্মার্ট টিভির সহায়তা পর্যন্ত নেয়া হয়েছে।

তবে এসব সফটওয়্যারের কিছু যুক্তরাষ্ট্রে প্রস্তুত করা হলেও স্যামসাং টিভিতে স্পাইওয়্যার আক্রমণ চালাতে যুক্তরাজ্যের এমআই৫ সংস্থা সহায়তা করেছে বলে উইকিলিকস দাবি করেছে।

Reneta

উইকিলিকস আরো জানিয়েছে,  সিআইএ তার নজরদারির হাতিয়ারগুলোর বেশিরভাগেরই নিয়ন্ত্রণ হারিয়েছে এবং তাদের প্রকাশ করা এই নথি তা আরো স্পষ্ট করবে। এগুলোর মধ্যে রয়েছে লাখ লাখ লাইনের কোড যা সিআইএ’র নজরদারি সক্ষমতার সবটুকুকে সামনে নিয়ে আসে।

ফাঁসকৃত নথিগুলো ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে সিআইএ’র সেন্টার ফর সাইবার ইন্টেলিজেন্স থেকে নেওয়া হয়েছে। এসব নথিকে নিজেদের ফাঁস করা সবচেয়ে বড় আকারের গোপন নথি হিসেবে আখ্যায়িত করেছে  প্রতিষ্ঠানটি।

বিবিসির নিরাপত্তা প্রতিবেদক গর্ডন কোরেয়া বলেছেন, এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির কারনে এর আগে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) যেমন বিব্রতকর অবস্থায় পড়েছিল, সিআইএ’ও ঠিক একই সমস্যার মুখোমুখি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইকিলিকসসিআইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা

জুন ১৫, ২০২৬

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT