চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবিক সহায়তায় নেপালে বাংলাদেশ ফায়ার সার্ভিস

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৮:২৯ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

ভূমিকম্প বিধ্বস্ত নেপালে উদ্ধার তৎপরতায় যোগ দিতে কাঠমান্ডু যাচ্ছে ফায়ার সার্ভিসের ২২ সদস্যের আরবান সার্চ এন্ড রেসকিউ টিম। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশা, রানা প্লাজার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নেপালে সফল হবে প্রশিক্ষিত উদ্ধারকারী দল। সাভারের রানা প্লাজায় উদ্ধার তৎপরতায় দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আরবান সার্চ এন্ড রেসকিউ টিমের সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত। দলের ২২ জন সদস্য বিমান বাহিনীর বিশেষ বিমানে নেপালের উদ্দেশ্যে রওনা হবেন আগামীকাল বৃহস্পতিবার। টিমটির প্রধান মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলছেন, উদ্ধার তৎপরতায় সবচেয়ে মানবিক কাজটিই করবে বাংলাদেশের ফায়ার সার্ভিস।

তিনি আরো বলেন, নেপালে এখন সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে সেখানে র্দুগন্ধ ছড়ানো লাশগুলোর সৎকার। সেখানে এখন কেউ এ কাজ করতে চাচ্ছে না। কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রস্তুত। রানা প্লাজার পর এবার রেসকিউ টিমের কাছে তাই নতুন চ্যালেঞ্জ নেপাল।

Banglabid

বিশেষ প্রশিক্ষিত বাংলাদেশের রেসকিউ টিম সদস্যদের সঙ্গে পরিচিত হয়ে তাদের সাফল্য কামনা করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ভূমিকম্প একটি ভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগ। এটা মোকাবেলা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু রানা প্লাজায় উদ্ধারকাজে বাংলাদেশের ফায়ার সার্ভিসের শাখাটি যে দক্ষতার পরিচয় দিয়েছে, তাতে তারা খুবই আশাবাদী যে নেপালের এই দুর্গত অবস্থায় এর কর্মীরা কিছুটা হলেও কাজে আসবে।

উল্লেখ্য এই প্রথম দেশের বাইরে কোনো উদ্ধার কাজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান খাননেপালবাংলাদেশ ফায়ার সার্ভিসভূমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও ৫ বছর উৎসে কর সুবিধা চায় পোশাক মালিকরা

পরবর্তী

‘আওয়ামী লীগ জিতলেও পরাজিত হয়েছে গণতন্ত্র’

পরবর্তী

‘আওয়ামী লীগ জিতলেও পরাজিত হয়েছে গণতন্ত্র’

শ্রমিকদের স্বার্থে মামলা দ্রুত নিস্পত্তি করতে বললেন আইনমন্ত্রী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT