চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরা ক্লাব লিমিটেডের শুভ উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২২
জনপদ, মাগুরা
A A

মাগুরা ক্লাব লিমিটেডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

১ এপ্রিল শুক্রবার মাগুরার কলেজ রোডস্থ আলম কমপ্লেক্সে মাগুরা ক্লাব লিমিটেড-এর গেস্ট রুম ও অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের  সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর।

Banglabid

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ-এর চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌরমেয়র মো. খুরশীদ হায়দার টুটুল।

ইঞ্জিনিয়র মো. সাঈদ রেজা তরুণের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠান পরিচালনা করেন  ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল আলম।

অনুষ্ঠান শেষে মাগুরা ক্লাব লিমিটেডের লগো সম্বলিত কেক ও ফিতা কেটে মাগুরা ক্লাব লিমিটেড-এর গেস্ট রুম ও অফিসের আনন্দময় শুভ উদ্বোধন করা হয়।

Reneta

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুজ্জামান শিখর বলেন, ‘সারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বভাবতই মাগুরা জেলার পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমরা একটি সমন্বিত সামাজিক শক্তি তৈরি করার মধ্যে দিয়ে মাগুরাবাসীকে সেবা করতে চাই। সে লক্ষ্যেই মাগুরার ছড়িয়ে ছিটিয়ে থাকা অগ্রবর্তী চিন্তার মানুষকে আমরা এক ছাতার নিচে আনতে চেয়েছি। আমাদের মূল লক্ষ্য হলো মাগুরাবাসীর মধ্যে আন্তঃযোগাযোগ ও সম্প্রীতি বাড়ানো এবং একই সাথে মানুষের জন্য সেবা ও উন্নয়নে কাজ করা।’

ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল আলম বলেন, ‘মাগুরা ক্লাব মূলত: মাগুরার বিভিন্ন পেশাজীবী, সমাজসেবক, বিদ্যোৎসাহী এবং সৃজনশীল ব্যক্তিদের পারস্পরিক আলোচনা, অবসর-বিনোদন, আড্ডা এবং সমাজ উন্নয়ন কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হবে। আমরা একটি সুস্থধারার আলোকিত সমাজ নির্মাণে ভূমিকা রাখতে চাই।’

মাগুরা ক্লাব লিমিটেড-এর পক্ষে আরও বক্তব্য প্রদান করেন সিনিয়র সহসভাপতি  শরীফ আজিজুল হাসান মোহন, নির্বাহী পরিচালক মো. মঞ্জুর রেজা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রধান  করেন মাগুরা জেলা লোকমোর্চার সভাপতি আব্দুর রউফ মাখন, মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন,  অ্যাডভোকেট রেজাউল ইসলাম, মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রামসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে মাগুরা ক্লাব লিমিটেড-এর নির্বাহী পরিচালকবৃন্দের মধ্যে  অ্যাডভোকেট লুৎফুল হাকিম নওরোজ, বিশিষ্ট ব্যবসায়ী খান আবু মাসুদ মো. আছাদুজ্জামান, ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার সাহা, শেখ ফরিদুজ্জামান, মো. শামির হাসান,  মো. শাকির হাসান, মো. নাসিরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, ব্যবসায়ী মো. আছাদুজ্জামান, হাফিজুর রহমান হ্যাপী, ইমদাদুল হক, আবু সাঈদ, আনিসুজ্জামান সাচ্চু, মৃধা খলিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT