মাগুরা ক্লাব লিমিটেডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১ এপ্রিল শুক্রবার মাগুরার কলেজ রোডস্থ আলম কমপ্লেক্সে মাগুরা ক্লাব লিমিটেড-এর গেস্ট রুম ও অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ-এর চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌরমেয়র মো. খুরশীদ হায়দার টুটুল।
ইঞ্জিনিয়র মো. সাঈদ রেজা তরুণের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল আলম।
অনুষ্ঠান শেষে মাগুরা ক্লাব লিমিটেডের লগো সম্বলিত কেক ও ফিতা কেটে মাগুরা ক্লাব লিমিটেড-এর গেস্ট রুম ও অফিসের আনন্দময় শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুজ্জামান শিখর বলেন, ‘সারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বভাবতই মাগুরা জেলার পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমরা একটি সমন্বিত সামাজিক শক্তি তৈরি করার মধ্যে দিয়ে মাগুরাবাসীকে সেবা করতে চাই। সে লক্ষ্যেই মাগুরার ছড়িয়ে ছিটিয়ে থাকা অগ্রবর্তী চিন্তার মানুষকে আমরা এক ছাতার নিচে আনতে চেয়েছি। আমাদের মূল লক্ষ্য হলো মাগুরাবাসীর মধ্যে আন্তঃযোগাযোগ ও সম্প্রীতি বাড়ানো এবং একই সাথে মানুষের জন্য সেবা ও উন্নয়নে কাজ করা।’
ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল আলম বলেন, ‘মাগুরা ক্লাব মূলত: মাগুরার বিভিন্ন পেশাজীবী, সমাজসেবক, বিদ্যোৎসাহী এবং সৃজনশীল ব্যক্তিদের পারস্পরিক আলোচনা, অবসর-বিনোদন, আড্ডা এবং সমাজ উন্নয়ন কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হবে। আমরা একটি সুস্থধারার আলোকিত সমাজ নির্মাণে ভূমিকা রাখতে চাই।’
মাগুরা ক্লাব লিমিটেড-এর পক্ষে আরও বক্তব্য প্রদান করেন সিনিয়র সহসভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, নির্বাহী পরিচালক মো. মঞ্জুর রেজা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন মাগুরা জেলা লোকমোর্চার সভাপতি আব্দুর রউফ মাখন, মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রামসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে মাগুরা ক্লাব লিমিটেড-এর নির্বাহী পরিচালকবৃন্দের মধ্যে অ্যাডভোকেট লুৎফুল হাকিম নওরোজ, বিশিষ্ট ব্যবসায়ী খান আবু মাসুদ মো. আছাদুজ্জামান, ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার সাহা, শেখ ফরিদুজ্জামান, মো. শামির হাসান, মো. শাকির হাসান, মো. নাসিরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, ব্যবসায়ী মো. আছাদুজ্জামান, হাফিজুর রহমান হ্যাপী, ইমদাদুল হক, আবু সাঈদ, আনিসুজ্জামান সাচ্চু, মৃধা খলিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।








