চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা ও ছেলে হত্যায় প্রধান অভিযুক্ত জনি আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
Mother and son in a split-screen photo, mother in traditional attire, son with headphones. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কাকরাইলে গৃহবধূ শামসুন্নাহার ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওন হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আল-আমিন জনিকে গোপালগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,  র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি হত্যার দায় স্বীকার করেছে।

বিকেলে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং’এ বিস্তারিত জানানো হবে।

এই ঘটনায় জড়িত সন্দেহে এর আগে গৃহকর্তা আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী অভিনেত্রী শারমিন মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

পুলিশ ধারণা করছে, মুক্তার ভাই জনি ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।

বুধবার সন্ধ্যায় ভিআইপি রোডের ব্যবসায়ী আব্দুল করিমের ছয় তলা বাসার পাঁচতলা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের সময় গৃহকর্তা আব্দুল করিম বাসায় ছিলেন না।

Reneta

ওই বাসার নিরাপত্তাকর্মী পুলিশকে জানায়, এক ভাড়াটিয়ার অনুরোধে পানির পাম্প ছাড়তে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে সে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে।

ব্যবসায়ী করিমের তিন ছেলের মধ্যে বড় দুই ছেলে বিদেশে পড়াশোনা করছে। নিহত ছোট ছেলে শাওন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ‘ও’ লেভেলের শিক্ষার্থী ছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমান সংখ্যক প্রেক্ষাগৃহে ডুব ও ঢাকা অ্যাটাক

পরবর্তী

কুকুরের ম্যারাথনে অজয়-টাইগার-পরিণীতি

পরবর্তী
কুকুর নিয়ে ম্যারাথনে তারকারা

কুকুরের ম্যারাথনে অজয়-টাইগার-পরিণীতি

রোহিঙ্গা শিশুদের দুর্দশা ও আশ্রয়প্রার্থনা, বাংলাদেশের নদীর তীরে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিশুদের জন্য বিশেষ জোন

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT