চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর অভিযানে অসহায় নাসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

মঙ্গলগ্রহে মানুষের কলোনী গড়ে বসবাসের হাকডাকের খবর প্রকাশিত হলেও লালগ্রহে মানুষ পাঠাতে পারছে না নাসা।

একটি ঘোষণায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, এখন পর্যন্ত মানুষকে মঙ্গলে নামানোর মতো কোনো সক্ষমতা তাদের নেই। সংস্থাটি জানায় মহাকাশযানে মানুষকে লাল গ্রহে উড়িয়ে নেয়া গেলেও অবতরণ করাটা একেবারেই আলাদা ব্যাপার।

নাসার হিউম্যান স্পেসফ্লাইটের প্রধান উইলিয়াম গেরস্টেনমেয়ার বলেন,‘কবে মঙ্গলের মাটিতে পা মানুষ যাবে এর কোনো সঠিক তারিখ আমিও বলতে পারছি না। মঙ্গলে প্রবেশ, স্থির থেকে অবতরণ করাটা নাসার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

তিনি জানান, মঙ্গলে মহাকাশযানের উৎক্ষেপণ এবং অবতরণ করতে সক্ষম মহাকাশযান ওরিয়ন তৈরি করতে বিপুল খরচ হচ্ছে। এখন পর্যন্ত পরিকল্পনার চেয়ে দুইগুণ ব্যয় বেড়ে গেছে।

এমন বাস্তবতায় নাসা মঙ্গলে অবতরণ এবং ওই গ্রহ থেকে পৃথিবীতে ফিরে আসতে সক্ষম এমন কোনো মহাকাশযানের ডিজাইনেও হাত দিতে পারছে না।

টাকার অভাবে মঙ্গলে মানুষ পাঠানোর উচ্চাভিলাষী পরিকল্পনায় নাসা পিছিয়ে পড়লেও বেসরকারি প্রতিষ্ঠান স্পেসএক্স, ব্লু অরিজিনের মতো প্রতিষ্ঠানগুলো পিছিয়ে নেই। ২০২৫ নাগাদ লালগ্রহে মানুষের কলোনী গড়ার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে তারা।

মঙ্গলগ্রহে মানববসতি গড়তে মার্স ওয়ান কলোনী
Reneta

মঙ্গল নিয়ে টানাটানিতে পিছিয়ে পড়া নাসা তাই এখন চাঁদের দিকে তাকিয়ে আছে। ভবিষ্যতে চন্দ্রাভিযানেই মনোযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

গেরস্টেনমেয়ার বলেন,‘যদি চাঁদে পানির দেখা পাই তাহলে চন্দ্রপৃষ্ঠে মানুষ অবতরণের জন্য প্রয়োজনীয় কাঠামো গড়তে আমরা বড় পরিসরে কাজ শুরু করবো। এজন্য মঙ্গলের দিকে বেশি মনোযোগ না দিয়ে আমরা চাঁদের দিকেই লক্ষ্যটা স্থিও রাখতে চাই।’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মঙ্গলগ্রহমঙ্গলগ্রহে অভিযানমঙ্গলগ্রহে নাসাস্পেসএক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT