চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের লড়াইয়ে ফিরছেন সালথার দুই চেয়ারম্যান প্রার্থী

ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বৈধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ন ১৯, মে ২০২৪
- সেমি লিড, আদালত
A A

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণার সিদ্ধান্তের পর অবশেষে ভোটের লড়াইয়ে ফিরছেন ফরিদপুরের সালথা উপজেলা নিবার্চনের দুই চেয়ারম্যান প্রার্থী।

আলোচিত এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে চেম্বার আদালতের আদেশই বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আট বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেন। আজকের এই আদেশের ফলে আগামী ২১ মে সালথা উপজেলা নিবার্চন ভোট লড়াই হতে বাধা নেই বলে জানান আইনজীবীরা।

আজ আদালতে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন, শ. ম রেজাউল করিম ও শাহ মঞ্জুরুল হক। অন্যদিকে, এই নির্বাচনের অপর চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী ও সাঈদ আহমেদ রাজা।

গত ২৩ এপ্রিল যাচাই-বাছাইয়ের পর ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে আপিল করলে সে আবেদনও খারিজ হয়। যে কারণে প্রতীক বরাদ্দ না দিয়ে গত ২ মে চেয়ারম্যান পদে অপর প্রার্থী ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট করেন ওয়াদুদ মাতুব্বর। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ইসির সিদ্ধান্ত বহাল রাখেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। যে আদেশের ফলে ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বৈধ হয়। তবে চেম্বার আদালতের এই আদেশের বিরুদ্ধে আবেদন করা হলে সে আবেদনের শুনানি শেষে আজ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ চলমান রাখেন। ফলে চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বৈধই থাকে।

Jui  Banner Campaign
ট্যাগ: উপজেলা নির্বাচনফরিদপুরসালথাসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT