চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাসানচরে ক্যাসিনোর জন্য জায়গা দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

নোয়াখালীর ভাসানচরে ক্যাসিনোর জন্য জায়গা দেওয়ার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: অভ্যাস যখন বদ অভ্যাসে পরিণত হয়ে যায় তখন সেই বদভ্যাস যাবে না। লুকিয়ে-চুরিয়ে এগুলো করার থেকে কারা কারা এগুলো করতে চান আমাকে একটা তালিকা দিন, লাইসেন্স নিয়ে-ট্যাক্স দিয়ে আপনারা পরিচালনা করুন। আমার কোনো সমস্যা নাই। 

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারতের দিল্লি সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

এসময় চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি কথা বলেন।

প্রধানমন্ত্রী কিছুটা হাল্কা মেজাজে বলেন: যারা এখন ক্যাসিনো খেলায় অভ্যস্ত হয়ে গেছে, তাদের কেউ এখন দেশ থেকে ভেগে যাচ্ছে, টাকা নিয়ে চলে যাচ্ছে। তাই আমি বলেছি একটা দ্বীপ খুঁজে বের করো। সেই দ্বীপে আমরা সব ব্যবস্থা আমরা করে দিবো। দরকার হলে ভাসানচর বিশাল দ্বীপ একপাশে রোহিঙ্গা আরেক পাশে আপনারা সবাই ওখানে চলে যাক। আমি বাস্তবতাটা বলছি। অভ্যাস যখন বদভ্যাসে পরিণত হয়ে যায় এ বদভ্যাস তো যাবে না। বারবার খোঁজাখুজি করতে হবে। বারবার খোঁজাখুজি করার থেকে একটা জায়গাই দিয়ে দেবো। ভাসানচর খুবই বড় চর, কোনো অসুবিধা নেই। দশ লাখ লোকের বসতি দেওয়া যাবে।

লাইসেন্স নিয়ে ট্যাক্স দিয়ে ক্যাসিনো পরিচালনা করা যাবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: কারা কারা করতে চান, একটা তালিকা করে দেন। লাইসেন্স নিতে হবে, ট্যাক্স দিতে হবে আমার কোন আপত্তি নেই। আমরা টাকা পাবো তো ডেভলপমেন্ট করতে পারেবো। এখন দেখা যাচ্ছে লুকিয়ে, চুরিয়ে করা এটা সমাজের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। একচরে পাঠিয়ে দিলাম সব, যাহ…। এছাড়া কোনো উপায় দেখছি না।

চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে সরকার প্রধান বলেন: এই শুদ্ধি অভিযান কোন পর্যন্ত চলবে এটা এখনই বলা যাবে না। যতদূর পর্যন্ত প্রয়োজন চলবে। ক্যাসিনো-জুয়া এটা বহু বছর থেকেই ছিলো। এখন আমি যদি বলি আপনারা সাংবাদিকরাও তো বলেন নাই যে এমন কিছু একটা চলছে। আপনারা তো এতো খবর রাখেন, এতো এতো জায়গায় যান, আপনাদের ক্যামেরা এতো জায়গায় ঘোরে কোই এ জায়গায় পৌঁছায় নাই কেন কখনও? সেই প্রশ্নের জবাব কি দিতে পারবেন? পারবেন না। আর কেন পারবেন না, তাও যে একেবারে জানি না তা না। বাস্তবটা হলো আমি যখনই পেয়েছি, আমি তার বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছি।

Reneta

ভারত সফরে আসামের এনআরসি বিতর্ক এবং তিস্তা চুক্তি নিয়ে কী ধরনের আলোচনা হয়েছে জানতে চাইলে শেখ হাসিনা বলেন: শুধু তিস্তা নয় আরও সাতটি সীমান্তবর্তী নদীর পানি ভাগাভাগি নিয়ে ভারতের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আসামের বিষয়ে আমি প্রাইম মিনিস্টার মোদীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশের উদ্বিঘ্ন হওয়ার কিছু নেই। এখানে আশ্বস্ত হওয়াটা হলো মনের ব্যাপার। এখন আপনি মনের শক্তি নিয়ে চলবেন, না ঈশান কোনে কালো মেঘ দেখে ভয় পাবেন এটা আপনার মনের ব্যাপার। আমি তো কিছু করতে পারবো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর ভারত সফরশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT