চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষণ কম, অ্যাকশন বেশি: ওবায়দুল কাদের

৮:২০ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৬
রাজনীতি
A A

জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করা জনপ্রতিনিধিদেরকে তাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ দুর্বল হলে সরকারের মধ্যে হারিয়ে যাবে।’

৩ নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি আবারো নেতা-কর্মীদের খারাপ আচরণ থেকে বিরত থাকতে হুঁশিয়ারি দিয়ে  বলেন, আজ দলের চেয়েও শেখ হাসিনার জনপ্রিয়তা অনেক বেশি। সরকার শক্তিশালী কিন্তু আওয়ামী লীগ দুর্বল হলে দুর্বল আওয়ামী লীগ সরকারের মধ্যে হারিয়ে যাবে। সেটা দলের জন্য শুভ লক্ষণ নয়। দলের মধ্যে সরকার হারিয়ে যাবে, সরকারের মধ্যে দল হারাবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে কারো খারাপ আচরণের কাছে জিম্মি হতে দেওয়া হবে না। জনপ্রতিনিধি হয়ে অনেকের পা মাটিতে পড়ে না। সংশোধন করুন। যারা খারাপ আচরণ করেছেন তিনি যে এলাকার সে এলাকার মানুষের কাছে ক্ষমা চান। কথা কম, কাজ বেশি। ভাষণ কম, অ্যাকশন বেশি। খারাপ আচরণ শুদ্ধ করতে হবে এবং সংশোধন করতে হবে। অন্যথায় অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থার মতো অ্যাকশন শুরু হয়ে যাবে।

আগামী জাতীয় নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT