চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালোবাসা’র কারণে রিয়ালেই থাকতে চান রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

রোনালদো রিয়াল ছাড়ছেন। রোনালদো রিয়াল ছাড়ছেন না। তার চুক্তিকে কেন্দ্র করে কয়েক মাস ধরে এমন আলোচনা ডালপালা মেলেছে। অবশেষে তিনি নিজেই মুখ খুলেছেন।

শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগায় ম্যাচ আছে তাদের। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। তার আগে সংবাদ সম্মেলনে সিআরসেভেন বলেন, ‘ক্লাব আর মাদ্রিদ শহরের প্রতি ভালোবাসার কারণে স্পেনেই থেকে যেতে চাই।’

‘অবশ্যই আমি এখানে থাকতে চাই। ক্লাবটিকে ভালোবাসি,’ একটি চাইনিজ ফুটবল অ্যাপকে বলেন রোনালদো, ‘এখানে থাকাটাই পছন্দ করি। সেই ২০০৯ সাল থেকে আছি। আবহাওয়া, মানুষকে ভালোবেসে ফেলেছি। পর্তুগালের খুব কাছে। আপনি গাড়িতেই আসতে পারবেন।’

রিয়ালের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত রোনালদোর চুক্তি। পর্তুগীজ তারকার ইচ্ছা ৪১ বছর বয়স পর্যন্ত ফুটবল খেলবেন।

‘এই অনুভূতি অবিশ্বাস্য। এর জন্যই তো সবসময় স্বপ্ন দেখি। এখন আমার পরিকল্পনা ৪১ বছর বয়সে অবসর নেয়া। হয়তো সেটা কঠিন হবে।’

কোপা ডেল রে থেকে বাদ পড়ার পর লা লিগায় রিয়াল চতুর্থ স্থানে আছে। শীর্ষে থাকা বার্সার চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে। ভ্যালেন্সিয়া তৃতীয়। অবিশ্বাস্য কিছু না ঘটলে এই টুর্নামেন্টে শিরোপা জেতা হবে না রোনালদোদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব রাজধানীতে, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT