চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো নেই আফজাল শরীফ, সহায়তা চাইলেন প্রধানমন্ত্রীর কাছে

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
২:৩৫ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

ভালো নেই পাঁচ শতাধিক চলচ্চিত্রের অভিনেতা আফজাল শরীফ। বিগত চার বছর ধরে জনপ্রিয় এই অভিনেতা মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন। কিছুদিন পর পর থেরাপি নিতে হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে। এজন্য এই কমেডি অভিনেতার চিকিৎসায় ব্যয় হচ্ছে মোটা অংকের টাকা।

চিকিৎসার ভার বহন করতে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চাইলেন আফজাল শরীফ। চ্যানেল আই অনলাইনকে আফজাল শরীফ বলেন, ‘অনেক কষ্টে জীপনযাপন করছি। আগের মতো নিয়মিত শুটিং করতে পারি না। কোমরে সবসময় ব্যথা থাকে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ব্যথা শুরু হয়, ফুলে যায়। এতে রক্ত সঞ্চালনের সমস্যা হয়।’

তিনি জানান, ‘গত চারবছর মেরুদণ্ড, কোমরের হাড় ও পায়ের ব্যথায় ভুগছেন। দেশে এতদিন চিকিৎসা নিয়েছিলেন। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। ব্যথা উঠলেই থেরাপি দিতে হয়। দেশের বাইরে থেকে চিকিৎসা নিলে হয়তো সুস্থ হতে পারবেন। সেজন্য প্রয়োজন মোটা অংকের টাকা।’

আফজাল শরীফ বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পী বান্ধব। তিনি সবসময় শিল্পীদের পাশে থেকেছেন। আশা করছি, আমার অসুস্থতা ও চিকিৎসার বিষয়টিও তিনি দেখবেন। আমি আবার আগের মতো সুস্থ থেকে কাজ করতে চাই।’

এদিকে, গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক এবং নাট্যনির্মাতা জি.এম সৈকত আবেদনসহ আফজাল শরীফকে নিয়ে যান প্রধানন্ত্রীর কার্যালয়ে। ওইদিন আফজাল শরীফের চিকিৎসার খরচ বাবদ আবেদনটি জমা দেয়া হয়েছে।

নির্মাতা জি.এম সৈকত চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কিছুদিন আগে আফজাল শরীফ আমার নির্দেশনায় দুই নাটকে কাজ করেন। তখন দেখেছি তার শারীরিক অবস্থা ভালো না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। পা ফুলে যায়। এছাড়া তার মেরুদণ্ড এবং কোমরের জয়েন্টের সমস্যা আছে।’

Reneta

তিনি বলেন, ‘আফজাল শরীরের আর্থিক অবস্থা কেমন সে বিষয়ে আমি ভালো জানি না। তার (আফজাল শরীফ) ইচ্ছাতে শিল্পী ঐক্য জোটের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাই। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক আফজাল শরীরের চিকিৎসার জন্য সহায়তার আবেদন গ্রহণ করেছেন। শিগগির আফজাল শরীফকে ডাকবেন প্রধানমন্ত্রী।’

ছবি : সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল শরীফপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের পর উরুগুয়েকে রুখে দিয়েও পয়েন্ট আদায় করল কেপ ভার্দে

জুন ২২, ২০২৬

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT