চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ পূর্বাহ্ণ ২২, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বল দখলে আধিপত্য, একের পর এক আক্রমণেও মেতেছিল বেলজিয়াম। তবে জালের দেখা মেলেনি রোমেলু লুকাকুদের। গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের দুর্দান্ত সব সেভে ইউরোপ পরাশক্তিদের রুখে দিল ইরান। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া কেভিন ডি ব্রুইনাদের বিপক্ষে একটি পয়েন্ট আদায় করে নিল কোচ আমির ঘালেনোই শিষ্যরা।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে ‘গ্রুপ-জি’র ম্যাচটি। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে দুদলই ড্র করেছিল। মিশরের বিপক্ষে ১-১ গোলে বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে ২-২ সমতায় শেষ করেছিল ইরান। এবার দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করে নিতে হল দলদুটির। এতে গ্রুপের শীর্ষে উঠে এসেছে ইরান। বেলজিয়াম রয়েছে দ্বিতীয় স্থানে। দুই দলেরই সংগ্রহ এখন ২ পয়েন্ট।

ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি বেলজিয়াম। পরিসংখ্যান অনুযায়ী, বেলজিয়ামের দখলে বল ছিল ৭০ শতাংশ সময়, সম্পন্ন করেছে ৬২২টি পাস। তবে ২৩টি শট নিয়েও গোল করতে ব্যর্থ হয় তারা। বেলজিয়ামের আক্রমণের বিপরীতে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। দুর্দান্ত সাতটি সেভ করেন।

ম্যাচের শুরু থেকেই বেলজিয়াম আক্রমণের ঝড় তোলে। প্রথম তিন মিনিটেই তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার নিখুঁত পাস থেকে সুযোগ পান রোমেলু লুকাকু। তবে ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ দ্রুত এগিয়ে এসে বিপদ সামাল দেন।

রক্ষণভাগে অসাধারণ শৃঙ্খলা দেখিয়েছে ইরান। বেলজিয়ামের একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন তারা। ডি ব্রুইনা-লুকাকুদের আক্রমণের ভিড়ে উল্টো জালের দেখা পায় ইরান। ম্যাচের ২৫ মিনিটে ফ্রি-কিক থেকে বল পেয়ে দুর্দান্ত পাস বাড়ান এহসান হজসাফি। সেই পাস ধরে মেহদী তারেমি চমৎকার ফিনিশিংয়ে বল জালে পাঠান। ইরানি সমর্থকরা উল্লাসে ফেটে পড়লেও ভিএআর চেকের পর অফসাইডের কারণে বাতিল করা হয় গোলটি।

দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম। ৬৬ মিনিটে ডিফেন্ডার নাথান এনগয়ের অসতর্কতায় বল পেয়ে যান মেহদী তারেমি। গোলের দিকে এককভাবে এগিয়ে যাওয়ার সময় তাকে ফাউল করেন এনগয়, ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ১০ জন নিয়ে খেললেও শেষ অবধি আক্রমণ বজায় রেখেছিল তারা। তবে বেইরানভান্দে আটকে যায় দলটি।

Reneta

অন্যদিকে আক্রমণে খুব বেশি সুযোগ না পেলেও ইরান বারবার বেলজিয়ামের রক্ষণভাগকে চাপে ফেলেছে। বিশেষ করে লং থ্রো এবং সেট-পিস থেকে কানানি ও তারেমির জোরালো ভলি শট ঠেকাতে একাধিকবার দক্ষতা দেখাতে হয়েছে থিবো কোর্তোয়াকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানঘালেনোইফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলজিয়ামযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে স্বর্ণ ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

জুলাই ২৪, ২০২৬

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT