চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারী বৃষ্টিতে আবারও বন্যা এবং পাহাড় ধসের শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
কুড়িগ্রাম, জনপদ, দিনাজপুর, বান্দরবান, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ
A A

টানা বৃষ্টিতে আবারও দেশের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন পাহাড়ের নিচে বসবাসকারীদের সরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে। এছাড়া যেসব এলাকায় বন্যার পানি নেমে গিয়েছিল সেখানেও বৃষ্টি আর উজানের ঢলে নতুন করে দেখা দিয়েছে বন্যা।

বান্দরবান
ভারী বৃষ্টিতে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আবারও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। বান্দরবান সদর, লামা, আলিকদম, নাইক্ষ্যংছড়িসহ ৭ উপজেলায় সর্তকতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এসব এলাকায় কমপক্ষে ১০ হাজার পরিবার পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে।

রাঙামাটি
রাঙামাটিতে আবারও পাহাড় ধসের আশঙ্কায় আতঙ্কিত জেলাবাসী। পর্যটন শিল্পের ওপর অনেকটাই নির্ভরশীল এই জেলা এখন পর্যটন শুন্য হয়ে পড়েছে।

কুড়িগ্রাম
উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, চিলমারী ও উলিপুর উপজেলার নিন্মাঞ্চলের ২০ ইউনিয়নের শতাধিক গ্রাম।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে যমুনার পানি অস্বাভাবিক ভাবে বাড়ছে। পাহাড়ি ঢলের কারণে এভাবে পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে জেলার নিন্মাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

দিনাজপুর
দু’দিনের হালকা ও ভারী বর্ষণে দিনাজপুরে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় বন্যার আশংকা দেখা দিয়েছে। ডুবে গেছে রাস্তা-ঘাট,পুকুর,জলাশয় ও ফসলি জমি। পানির তোড়ে নীলফামারীর ডিমলায় তিস্তার সব বাঁধ ভেঙে গেছে।

Reneta

হবিগঞ্জ
হবিগঞ্জে খোয়াই নদীর পানি ২শ’ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা সর্তকতা জারি করেছে জেলা প্রশাসন। ঠাকুরগাও-পঞ্চগড়েরর রেল লাইনে পানি উঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধসবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT