চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির কারণে আবারও চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৭
গাইবান্ধা, চট্টগ্রাম, জনপদ, জামালপুর
A A

মৌসুমী বায়ুর প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টার ভারী বৃষ্টিতে আবারো চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের আশঙ্কা কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের ৪টি সমুদ্র বন্দরে এখনও ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে।

তবে সারাদেশে বৃষ্টি এবং সমুদ্র বন্দরে এখনও ৩ নম্বর সতর্কতা সংকেত থাকলেও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিন্তু এর মধ্যেও নতুন করে বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে ফেনীর কয়েকটি এলাকা। এছাড়া ত্রাণের অভাব আর নানা রোগ বালাইয়ে দুর্ভোগে রয়েছে বানভাসী মানুষ।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড় ধসের আশঙ্কা জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা জারি করার পরই চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

Banglabid

ইতোমধ্যে গাইবান্ধা সদর, সন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার ৪ টি উপজেলার বন্যা কবলিত ৩০টি ইউনিয়ন থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু কমছে না মানুষের দুর্ভোগ। পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নানা রোগ। সেই সাথে ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বন্যা কবলিতদের।

এছাড়া বন্যার পানিতে কুড়িগ্রামের নিন্মাঞ্চলের ঘর-বাড়ি ও রাস্তা-ঘাট বিধ্বস্ত হওয়ায় অনেকেই বসত বাড়িতে ফিরতে পারছেন না। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানি বাহিত নানা রোগ। রয়েছে ত্রাণ ও বিশুদ্ধ পানির সংকট।

অন্যদিকে জামালপুরে যমুনা নদীর পানি কমছে। পানি নেমে যাওয়ায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু বসবাসের অনুপযোগী ঘরবাড়ি মেরামতে সহায়তা পাচ্ছে না তারা। সেই সাথে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশু খাদ্য ও গো-খাদ্যের সংকট লেগেই রয়েছে। ঘুরে দাঁড়াতে সরকারী বেসরকারি সহায়তা চেয়েছেন বানভাসীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৩

পরবর্তী

আগামী নির্বাচন নিয়ে নতুন ফন্দি করছে সরকার: রিজভী

পরবর্তী
নির্বাচন

আগামী নির্বাচন নিয়ে নতুন ফন্দি করছে সরকার: রিজভী

কেকেআরের শেয়ার কেলেঙ্কারিতে ফাঁসছেন শাহরুখ

সর্বশেষ

প্রধানমন্ত্রী ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT