চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের জিএসপি সুবিধা বাতিলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু?

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৯:৩৪ অপরাহ্ণ ০২, জুন ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ৫ জুন থেকে পণ্যের রপ্তানির ক্ষেত্রে ভারতকে দেয়া অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

তৈরি পোশাক ব্যবসায়ী ও পোশাক খাত নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞরা বলছেন: এতে বাংলাদেশ স্বল্পমেয়াদে লাভবান হতে পারে। কিন্তু এ জন্য বাংলাদেশকে অনেক অপেক্ষা করতে হবে।

এ বিষয়ে বিজিএমইএর সভাপতি রুবানা হক চ্যানেল আই অনলাইনকে বলেন: টেক্সটাইলসহ দুই হাজার রকমের পণ্য ভারত থেকে যুক্ররাষ্ট্রে রপ্তানি হয়। প্রায় ৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে ভারত। এসব পণ্যে এতদিন জিএসপি সুবিধা পেত। কিন্তু এবার বন্ধ হচ্ছে সেই রাস্তা। তিনি আরও বলেন: ভারতের জন্য যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বাতিল করলো। এক্ষেত্রে বাংলাদেশের পোশাক খাত কিছুটা লাভবান হতে পারে। তবে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম চ্যানেল আই অনলাইনকে বলেন: এর ফলে ভারতের বায়ার (বিদেশি ক্রেতা) যারা, তারা তাদের আত্মবিশ্বাস হারাবেন। জিএসপি সুবিধা থাকুক আর না থাকুক, এতে ভারত থেকে পণ্য নেয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ভারত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে কি না তা ও দেখতে হবে।

তিনি যোগ করেন: এক্ষেত্রে বাংলাদেশ কিছুটা সুবিধা হয়তো পাবে। তবে সেটা দীর্ঘমেয়াদি সুবিধা না-ও হতে পারে। স্বল্পমেয়াদি হতে পারে।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন: তবে দেখতে হবে ভারতের যে ধরনের পোশাকে জিএসপি সুবিধা পেত সে ধরনের পোশাক বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে কি না। এ বিষয়ে আমি নিশ্চিত নই।

Reneta

উন্নয়নশীল দেশ হিসেবে বাণিজ্যের ক্ষেত্রে এতদিন ভারত এই বিশেষ মর্যাদা পেত। আগামী ৫ জুন থেকে এই সুবিধা বাতিলের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জিএসপি যুক্তরাষ্ট্রের দেয়া সবচেয়ে পুরোনো এবং বড় বাণিজ্য সুবিধা। এর মাধ্যমে উন্নয়শীল অর্থনীতির দেশগুলোকে বিনা শুল্কে শত শত পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকার অনুমতি দেয়া হয়।

জিএসপি ব্যবস্থাপনার সুবিধা যে কয়েকটি দেশ পেত, তার মধ্যে ভারতের উপকার হতো সবচেয়ে বেশি। চলতি বছরের জানুয়ারি মাসে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের দেয়া তথ্য অনুযায়ী, শুধু ২০১৭ সালে সাড়ে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠায় ভারত। কিন্তু এবার সে সুবিধা বন্ধ হলো। ২০১৭ সালে তুরস্ক ছিল যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম সুবিধাপ্রাপ্ত দেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিএসপিডোনাল্ড ট্রাম্পতৈরি পোশাক
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

জুলাই ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT