চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিমান ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় নিহত ৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারতের পাঞ্জাবের পাঠানকোটে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলা চালানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে চার জঙ্গি ও দুই সেনা সদস্য নিহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।

ভারতের একজন নিরাপত্তা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, হামলাকারীরা কাশ্মির ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই মুহাম্মদ-এর সদস্য।

পাকিস্তান এ সংগঠনটিকে সহায়তা করে বলে দাবী করে আসছে ভারত। যদিও পাকিস্তান তা বরাবরই অস্বীকার করে।

দেশটির একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, জঙ্গিদের ৪-৫ জনের একটি দল সেনাবাহিনীর পোশাক পরে ওই ঘাঁটিতে হামলা চালায়। এ ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ জঙ্গি বিমান রাখা হয়ে থাকে। তবে হামলায় জঙ্গি বিমান ও হেলিকপ্টারগুলোর কোনো ক্ষতি হয়নি বলে এনডিটিভি জানিয়েছে।

সন্ত্রাসীরা ঘাঁটির মূল অংশে প্রবেশ করতে পারেনি। তার আগেই প্রতিরক্ষায় নামে ভারতীয় সেনারা।

Reneta

সকাল সাড়ে সাতটার দিকে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থা আগেই সম্ভাব্য এ হামলার আশঙ্কায় নিরাপত্তা বৃদ্ধি করেছিল। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।

ইতিমধ্যে সেখানে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যরা এসে পৌঁছেছে। অভিযানে সহায়তার জন্য ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়েছে। 

দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে গত ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকস্মিক পাকিস্তান সফরের পরপরই এ হামলার ঘটনা ঘটল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ত্রাণ সহায়তার জন্য চীনকে ভেনেজুয়েলার ধন্যবাদ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT