চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে টিকটক বন্ধ করে দিয়েছে গুগল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

ভারতে ইন্টারনেটে ভিডিও শেয়ারিংয়ের বহুল আলোচিত অ্যাপস ‘টিকটক’ ডাউনলোড বন্ধ করে দিয়েছে গুগল এবং অ্যাপল অ্যাপ স্টোর।

টিকটক অ্যাপে নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এর নির্মাণ কোম্পানি চিনের বাইটড্যান্স টেকনোলজি। কিন্তু তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন শীর্ষ আদালত।

হাইকোর্ট গত ৩ এপ্রিল টিকটককে নিষিদ্ধ করার জন্য কেন্দ্রকে জানায় মাদ্রাজ হাইকোর্ট। আদালত বলেন, এই অ্যাপ পর্নোগ্রাফিকে উৎসাহিত করছে।

আইটি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হাইকোর্টের আদেশ অনুসারে কেন্দ্র অ্যাপল ও গুগলকে চিঠি পাঠিয়েছিল। মঙ্গলবার মধ্যরাত থেকেই ভারতের গুগল প্লে স্টোরে অ্যাপটি আর পাওয়া যাচ্ছে না।

গুগল এক বিবৃতিতে জানিয়েছে, কোনো অ্যাপ সম্পর্কে গুগলের কোনো বিশেষ মন্তব্য নেই। তবে তারা স্থানীয় আইন মেনেই চলবে। অ্যাপল যদিও এখনও কিছু জানায়নি। টিকটকও গুগলের পদক্ষেপ নিয়ে মন্তব্য করেনি।

টিকটক সংস্কৃতির অবক্ষয়েও নেতিবাচক ভূমিকা রাখছে উল্লেখ করে এর আগে আদালতে রিট করা হয়।

Reneta

রিটের প্রেক্ষিতে বিচারপতি এন কিরুবাকারন এবং এসএস সুন্দরের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। ডাউনলোড বন্ধের পাশাপাশি টিকটকে তৈরি ভিডিও’র প্রচার বন্ধেরও নির্দেশ দেন তারা।

এদিন আদালত পর্যবেক্ষণ করে জানান, টিকটকের মাধ্যমে পর্নোগ্রাফিসহ অপ্রাসঙ্গিক ভিডিও তৈরি করা হচ্ছে।

আদালত আরো জানান, সরকারকে বলতে হবে কবে চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্টের মতো বিধান করা হবে। শিশুদের সাইবার অপরাধ থেকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এই বিধান করেছে বলেও আদালত উল্লেখ করেন।

এই অ্যাপটি বর্তমানে প্রায় ১ কোটি ভারতীয় ব্যবহার করছেন। টিকটক সোশ্যাল ভিডিও অ্যাপটি বেজিংয়ের বাইটডান্স সংস্থা তৈরি করে। ২০১৮ সালে এটি চতুর্থ সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকটক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমার পর দেশেও কমেছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে পরাজয়, মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাই-বাই নেতানিয়াহু: ট্রাম্প-ইরান চুক্তিতে চূর্ণ বিবির ‘আমেরিকা নিয়ন্ত্রণের’ মিথ

জুন ১৯, ২০২৬

ওভাবে গোল হজম হতাশাজনক: কোরিয়া কোচ

জুন ১৯, ২০২৬

বৈরুত আঘাত: যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধক্ষেত্রে ফেরাতে চাইছেন নেতানিয়াহু?

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT