চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নতুন বছরে ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। এ সময়ে ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে। সংক্রমণের এই হার গতকালের তুলনায় ২১ শতাংশ বেশি। ভারতে শুরুর দিকে ওমিক্রনে শনাক্ত রোগী ছিলো ৬৪ জন, বর্তমানে এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৩ হাজারেরও বেশি।

মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি জানায়, দেশটিতে প্রত্যেকদিন কোভিড শনাক্তের হার ৯.২৮ শতাংশ এবং সাপ্তাহিক শনাক্তের হার ৫.৬৬ শতাংশে উন্নীত হয়েছে।

বাংলাদেশ সময় শনিবার সকাল ১১টা পর্যন্ত দেশটিতে ১ লাখ ৪১ হাজারের বেশি সংক্রমণের পাশাপাশি মৃত্যু হয়েছে ২৮৫ জনের। গতকাল এই নতুন শনাক্ত রেকর্ড ছিলো ১ লাখ ১৭ হাজারের বেশি এবং ৩০২ জনের মৃত্যু।

ভারতে এ পর্যন্ত ২৭ টি প্রদেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। ওমিক্রনে সর্বোচ্চ সংক্রমণ রয়েছে মহারাষ্ট্রে। সেখানে ৮৭৬ জনের শরীরে ওমিক্রনের উপস্থিতি মিলেছে। দিল্লীতে এই সংক্রমণ রয়েছে ৫১৩ জনের শরীরে।

ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২০৩ জন।

করোনা ভাইরাসে ভারতের মহারাষ্ট্র সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি রোগী শনাক্ত হয় প্রদেশটিতে।

Reneta

করোনা শুরুর দুই বছরে ভারতে প্রথম করোনা শনাক্তের রেকর্ড ১ লাখ ছাড়িয়ে যায় গত বছরের জুন মাসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমিক্রনকরোনা সংক্রমণ ও মৃত্যুদিল্লীভারতমহারাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT