চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অত্যধিক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ০২, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
করোনাভাইরাস

ভারতে পাওয়া করোনাভাইরাসের একটি ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে: প্রাণঘাতী এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অত্যধিক। এমনকি এটি টিকার অ্যান্টিবডি ভাঙারও ক্ষমতা রাখে।

করোনার এই ভ্যারিয়েন্টের নাম বি.১.৬১৭.২। ভারতে করোনাভাইরাসের তিন বার রূপ পরিবর্তনকারী স্ট্রেইন অর্থাৎ বি.১.৬১৭ পাওয়া গিয়েছে। তারই একটি রূপ এটি। ২০২১ সালের মে মাসে এই ভ্যারিয়েন্টের তিনটি প্রকারভেদকেই উদ্বেগজনক ভাইরাস হিসেবে চিহ্নিত করে ডব্লিউএইচও।

মঙ্গলবার বিবৃতি দিয়ে সংস্থাটির বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসের তিনটি প্রকারভেদের বাকি দুইটি ততটা বিপজ্জনক নয়। তবে বি.১.৬১৭.২ নিয়ে উদ্বেগ রয়েছে।

করোনা মহামারির আপডেট নিয়ে প্রতি সপ্তাহেই বিবৃতি দেয় ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, এটা নিশ্চিত যে, এই প্রকারভেদটির সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এটি জনস্বাস্থ্যকে বড় রকমের ঝুঁকির মুখে ফেলতে পারে।

ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জন্য করোনার এই ট্রিপল মিউট্যান্ট স্ট্রেইন বি.১.৬১৭-কেই দায়ী করা হয়েছিল। ভাইরাসের এই বিশেষ স্ট্রেইনের নামকরণ নিয়ে কিছু দিন আগেই আপত্তি তুলেছিল দিল্লি। ‘করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট’ হিসেবে উল্লেখ করাই ছিল অসন্তোষের কারণ। পরে বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে কোভিড-১৯ এর ডেল্টা স্ট্রেইন হিসেবে নামকরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে ভারতে যে শিশুরা করোনায় সংক্রমিত হচ্ছে, তাদের বেশিরভাগেরই কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন দেশটিতে করোনা টিকা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ভিকে পল।

Reneta

সাধারণত দুইভাবে শিশুদের শরীরে সংক্রমণের বিষয়টি স্পষ্ট হচ্ছে। একটিতে তাদের শরীরে নিউমোনিয়ার উপসর্গ দেখা দিচ্ছে। দ্বিতীয়টিতে একাধিক অঙ্গে প্রদাহের উপসর্গের দেখা মিলছে। দ্বিতীয় ক্ষেত্রে, করোনা মুক্ত হওয়ার ছয় সপ্তাহ পরও আবার জ্বর আসছে শিশুটির। সঙ্গে বমি। গায়ে র‍্যাশ বেরোচ্ছে।

ভিকে জানিয়েছেন, এই ধরনের উপসর্গ যাদের হচ্ছে, তাদের ওপর কড়া নজর রাখছে কেন্দ্রীয় সরকার। তার আশা, শিশুরোগ বিশেষজ্ঞরা দ্রুত এই ধরনের সমস্যার সমাধান খুঁজে বের করতে সমর্থ হবেন।

পাশাপাশি তিনি স্বীকার করে নিয়েছেন, হতে পারে করোনার তৃতীয় ঢেউ শিশুদের শরীরে বেশি প্রভাব ফেলবে। ভিকে-র মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের দিকে নজর রেখে বলা যায়, দ্রুত চরিত্র পাল্টাচ্ছে ভাইরাস। তাই করোনা পরবর্তী উপসর্গের দিকে নজর রাখাও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তবে বেশিরভাগ করোনা সংক্রমিত শিশুর শরীরে তেমন কোনও উপসর্গ নজরে পড়ছে না। এর ফলে শারীরিক অবস্থার বেশি অবনতি হচ্ছে না। তবে অনেককেই হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় ভ্যারিয়েন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT