চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে এগিয়ে রাখলেন রাহানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৭
স্পোর্টস
A A

ফর্মেই ছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা ছেড়ে দিতে হয়েছিল রোহিত শর্মার কাছে। ওয়েস্ট ইন্ডিজে সুযোগ পেয়ে অজিঙ্কা রাহানে যেন জমে থাকা সেই রানগুলোই করে যাচ্ছেন। দ্বিতীয় ওয়ানডেতে তার শতকের পর ১০৫ রানের দারুণ এক জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেছে ভারত।

ডানহাতি রাহানের ১০৩ ও বিরাট কোহলির ৮৭ রানে শুরুতে ব্যাট করে বৃষ্টি বাধায় ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে ৫ উইকেটে ৩১০ রান তোলে ভারত। পরে ৬ উইকেটে ২০৫ রানের বেশি যেতে পারেনি স্বাগতিক উইন্ডিজ।

পোর্ট অব স্পেনের কুইন্স স্পোর্টস পার্কে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ফর্মে থাকা শেখর ধাওয়ানকে (৬৩) নিয়ে ১১৪ রানের উদ্বোধনী জুটিতে শুরু করেন রাহানে। ধাওয়ানের সঙ্গে শেষ পাঁচ ইনিংসে এটি তার চতুর্থ শতরানের জুটি। পরে বিরাট কোহলির সঙ্গে ৯৭ রান যোগ করেছেন রাহানে।

এটি রাহানের ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি। ১০৪ বলে ১০ চার ও ২ ছয়ে ১০৩ রানে থেমেছেন। পরে হার্দিক পান্ডিয়া (৪) ও যুবরাজ সিং (১৪) দ্রুত ফিরে গেলেও রানের চাকা ঘুরিয়ে গেছেন কোহলি।

ভারত অধিনায়ক ৪টি করে চার-ছয়ে ৬৬ বলে ৮৭ রানের টর্নেডো ইনিংস খেলে থেমেছেন। শেষদিকে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদব অপরাজিত ১৩ রানের করে ইনিংস খেললে তিনশ পেরোয় ভারতের সংগ্রহ।

জবাব দিতে নেমে কাইরন পাওয়েল (০) ও জেসন মোহাম্মেদকে (০) হারিয়ে শুরু করা স্বাগতিকরা বিপদের মাঝে এগোতে থাকে। উদ্বোধনী শাই হোপ ৫ চার ও ৩ ছয়ে ৮১ রানে কিছুটা চেষ্টা করেছিলেন।

Reneta

পরে এভিন লুইস (২১), জেসন হোল্ডার (২৯), জোনাথন কার্টার (১৩), রোস্টন চেইজ (৩৩*) এবং অ্যাশলে নার্সরা (১৯*) কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন।

কুলদীপ যাদব ৫০ রানে ৩টি ও ভুবনেশ্বর কুমার ৫ ওভারে মাত্র ৯ রানে ২টি উইকেট নেন। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বার্তাকক্ষে সমর্থনে এগিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৬, ২০২৬

মেসি-এমবাপে-হালান্ডের বিশ্বকাপ শুরু হচ্ছে

জুন ১৬, ২০২৬

‘কল্কি ২’ তে দীপিকাকে সরিয়ে সুমতির চরিত্রে আলিয়া?

জুন ১৬, ২০২৬

অভিনয়ে নামলেন ফুটবলার জামাল ভূঁইয়া

জুন ১৬, ২০২৬

চ্যানেল আইতে পাঁচ তারকার স্মৃতিময় একদিন

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT