চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফরের দল নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে লড়বে বাংলাদেশ

১৫ জনের বাইরে খালেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত সফরের দল নিয়েই সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে প্রথম টেস্টে খেলবে বাংলাদেশ। দেশের মাটিতে খেলা হওয়ায় স্কোয়াডে একজন কমানো হয়েছে। ১৫ সদস্যের দল হওয়ায় পেসার খালেদ আহমেদকে চলে যেতে হয়েছে বাইরে। তার জায়গায় নেয়া হয়নি কাউকে।

ফেরা হয়নি চোটের কারণে ভারত সফরে টেস্ট দলে জায়গা না পাওয়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামের।

মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলে ক্রিকেটের অভিজাত শ্রেণি থেকে বিদায় নেবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে রেখেই গড়া হয়েছে দল। তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন অবধারিত।

আগামী ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু ২৯ অক্টোবর। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সিরিজ সামনে রেখে মিরপুরে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে সাউথ আফ্রিকা। বৃহস্পতিবার হোম অব ক্রিকেটে অনুশীলন করবে তারা।

পাকিস্তানে দারুণ খেলে আসা বাংলাদেশ দল ভারত সফরে ভালো করতে পারনি মোটেও। তারপরও খেলোয়াড়দের প্রতি আস্থা হারাননি নির্বাচকরা। স্কোয়াডে দেখা গেল সেটির প্রতিফলন।

Reneta

প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদবাংলাদেশ দললিড স্পোর্টসসাউথ আফ্রিকা সিরিজস্কোয়াড
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা

জুন ২, ২০২৬

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫

জুন ২, ২০২৬

সাফ খেলতে যাওয়া শিউলি আজিমের মা মারা গেছেন

জুন ২, ২০২৬
ছবি: সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ

শেষবারের মতো আজ ভোলায় যাবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT