প্রায় ৩০০ সদস্যকে চাকরিচ্যুত করার পরে এবার অভিজাত প্রেসিডেন্ট গার্ড ভেঙে দিচ্ছে তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সেখানকার এক টিভি চ্যানেলকে জানান, এই রেজিমেন্টের এখন আর কোনো দরকার নেই।
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান পরবর্তী শুদ্ধি অভিযানে সেনা, বিচারক, শিক্ষা ও গণমাধ্যমকর্মীসহ ৫০ হাজারের বেশি লোককে গ্রেফতার, আটক ও বরখাস্ত করা হয়েছে। ধরপাকড় জোরদার করতে গত বুধবার রাতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশজুড়ে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন।
এ পরিস্থিতিতে এক টিভি চ্যানেলকে প্রধানমন্ত্রী ইলদিরিম বলেন, প্রেসিডেন্সিয়াল গার্ড আর থাকবে না। তাদের কোনো উদ্দেশ্য নেই। কোনো প্রয়োজন নেই।
তুরস্কের প্রেসিডেন্সিয়াল গার্ডে সদস্য ছিলো প্রায় আড়াই হাজার। কিন্তু অন্তত ২৮৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার কোনো অভিযোগ ছাড়াই কাউকে আটক রাখার দিন ৩০ দিন পর্যন্ত বাড়িয়েছে তুরস্ক।
তুরস্ক সরকারের দেওয়া বিবৃতি থেকে আরো জানা যায় ১০০০ টি প্রাইভেট স্কুল এবং ১২০০ সংগঠন বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে তুরস্কে। বরখাস্ত করা হয় ১২০০ সেনা সদস্যকে।
ওই সেনা অভ্যুত্থানের প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে তুরস্ক। যদিও গুলেন সে অভিযোগ অস্বীকার করেছেন। গুলেনকেও আটক করা হয়েছে জানানো হয়েছে তুরস্ক সরকারের পক্ষ থেকে।








