চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ড্রয়েডের জন্যও আসছে প্রিজমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, আর আইফোনের ফটো এডিটিং অ্যাপ প্রিজমা’র নাম শোনেননি – এমন মানুষ বোধহয় এখন খুব কমই পাওয়া যাবে। বাজারে আসার মাত্র ১ মাসের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অ্যাপটি। কিন্তু অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ না থাকায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এতদিন বেশ হতাশ ছিলেন।

তবে এবারের সুখবরটি ‘অ্যান্ড্রয়েডধারী’দের জন্য। কেননা অ্যান্ড্রয়েডে ব্যবহারের জন্য তৈরি প্রিজমা অ্যাপ আনতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান প্রিজমা ল্যাবস ইনকর্পোরেটেড। শুধু তাই নয়, অ্যাপটি এ মাসেই গুগল প্লে স্টোরে আসতে যাচ্ছে বলে ফেসবুক পেজে জানিয়েছে কোম্পানিটি।

এর আগে মাত্র ৬ ঘণ্টার জন্য প্রিজমার একটি বেটা (পরীক্ষামূলক) অ্যান্ড্রয়েড সংস্করণ ছেড়েছিল প্রিজমা ল্যাবস। তবে সেটি ছিল অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে কেমন সাড়া ফেলে তা দেখার জন্য।

ফেসবুকে একটি পোস্টে প্রিজমা কর্তৃপক্ষ লিখেছে, ‘যারা অ্যান্ড্রয়েডের জন্য আমাদের বেটা ভার্সন পরীক্ষা করে দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা যথেষ্ট পরিমাণে তথ্য সংগ্রহ করেছি এবং এরপর অ্যাপটি আমাদের বন্ধ করে দিতে হয়েছে।’

শুধু তাই নয়, প্রিজমায় নতুন নতুন ফিচার এবং ভিডিও ফিল্টার যুক্ত করার কাজ চলছে বলেও জানিয়েছেন প্রিজমার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি ময়সিনকভ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিজমাস্মার্টফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT