চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইয়ের পরকীয়ার বিচারে দুই বোনকে ধর্ষণের আদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতে বিবাহিত এক নারীকে নিয়ে রাভী নামক এক ব্যক্তি পালিয়ে যাওয়ার বিচারে রাভির দুই বোনকে ধর্ষণ করার আদেশ দেয়া হয়েছে। বর্বোরোচিত এই শাস্তির আদেশটি দেয়া হয় মিনাক্ষি কুমারি (২৩) এবং তার ১৫ বছর বয়সী বোনের বিপক্ষে।

শুধু শারীরিকভাবে চরম লাঞ্চণার এই শাস্তির আদেশেই ক্ষান্ত হয়নি গ্রামটির শুধুমাত্র পুরুষদের দ্বারা গঠিত অনির্বাচিত পরিষদ। এই দুজন নারীর মুখে কালি মেখে তাদের নগ্ন করে গ্রামটির রাস্তায় ঘুরানোর রায়ও দেয়া হয়।

রাজধানী দিল্লি থেকে কিছুটা দুরে বাঘপুত জেলার একটি গ্রামে এই ভয়ংকর বিচারের ঘটনাটি ঘটে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তবে এই আদেশ কার্যকর করার আগেই মিনাক্ষির পরিবার গ্রাম থেকে পালিয়ে আসতে হয়।

ভারতের সমাজে বিদ্যমান বর্ণপ্রথার কারণেই এমন একটি অমানবিক ঘটনার উদ্ভব হয়েছে বলে গণমাধ্যম জি মিডিয়া এর সুত্রে জানা গেছে। বর্ণপ্রথায় সর্বনিম্নভুক্ত দলিতশ্রেণির একজন রাভির সাথে তাদের চেয়ে উচ্চশ্রেণির জাত গোত্রের এক মেয়ের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। দলিত শ্রেণির মানুষদের সমাজে অস্পর্শনীয় বিবেচনা করা হয়।

এই কারণে জাত নারীটির পরিবার তাকে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে অন্য একজনের সাথে বিয়ে দেয়। কিন্তু একমাস না যেতেই মেয়েটি সেখান থেকে পালিয়ে আসে এবং মার্চ মাসে রাভির সাথে গোপনে পালিয়ে যায়।

সমাজের চোখে ঘৃণ্য এই পরকীয়া প্রেমের অপরাধের শাস্তি হিসেবে জুলাইয়ের ৩১ তারিখে একটি গ্রাম্য পরিষদ সিদ্ধান্ত নেয় যে, রাভির এই কাজের প্রতিশোধ নিতে তার বোনদের ধর্ষণ করা উচিত। এরপরেই বোন দুটি পরিবার সেই গ্রাম থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারটির বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়।

Reneta

মিনাক্ষির অপর এক ভাই সুমিত কুমার অ্যামনেস্টিকে জানায়, জাত গোত্রভুক্তরা গ্রাম্য পরিষদের শক্তিশালী সদস্য এবং তাদের সিদ্ধান্তই চুড়ান্ত বিবেচিত হয়। গ্রামে ফিরে গেলে জীবন শঙ্কায় পড়তে হতে পারে বলে ভীত তার পরিবার। মিনাক্ষি ভারতের সুপ্রিম কোর্টে নিরাপত্তা চেয়ে আরজি জানিয়েছে।

মিনাক্ষির বাবা জাত গোত্রের মেয়েটির পরিবার দ্বারা এবং পুলিশের দ্বারা লাঞ্চিত হয়েছেন বলে একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়া্ও তারা জাত গোত্রের মেয়েটির নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। মেয়েটির গর্ভে এখন রাভির সন্তান রয়েছে বলে তাদের বিশ্বাস।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতের প্রশাসনের কাছে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার এবং দুই বোনকে রক্ষা করার আরজি জানিয়েছে।

আরজিতে অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হয়েছে, এরকম অনির্বাচিত গ্রাম্য পরিষদ ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে। এই ঘৃণ্য বিচারকে কোনভাবেই ন্যায়সঙ্গত বলা যাবে না। এটা ন্যায্য নয়। এটা ঠিক নয়। এটা আইনবিরোধী।

সূত্র : মিরর

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারা গেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ ‘জেল পালানো কয়েদি’

পরবর্তী

যুদ্ধাপরাধীর বিচার নিয়ে রাজনীতি না করার আহবান গণজাগরণ মঞ্চের

পরবর্তী

যুদ্ধাপরাধীর বিচার নিয়ে রাজনীতি না করার আহবান গণজাগরণ মঞ্চের

ভারত-পাকিস্তান ক্রিকেটের বিপক্ষে শোয়েব আখতার

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT