দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী নিয়ন্ত্রিত পোল্যান্ডের একটি জেল ভেঙ্গে যে ৩ জন বন্দী পালিয়েছিলেন তাদের সর্বশেষ জন ১০১ বছর বয়সে মারা গেছেন। জেল পালিয়ে ‘গ্রেট এস্কেপ’ খ্যাতি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক পল রয়েল।
পার্থের একটি হাসপাতালে উরুতে অপারেশানের সময় পল গত রোববার মারা যান বলে শুক্রবার খবর দেয় অস্ট্রেয়িার স্থানীয় গণমাধ্যম। পলের জন্য বুধবার একটি স্মৃতিচারণ অনুষ্ঠান করা হবে পার্থে।
যুদ্ধকালীন অভিজ্ঞতা সম্পর্কে গত বছর সাক্ষাতকার দেন পল। তুষারাবৃত পাইন বনের মধ্যে পলায়নের অবিস্মরণীয় স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা খুবই আনন্দদায়ক ছিলো এবং আমরা প্রচুর বরফ এবং পাইন গাছের গাদা দেখেছি। সর্বত্র তুষার ছিল, আর ছিলো প্রচন্ড ঠান্ডা।
আজ থেকে ৭১ বছর আগে ১৯৪৪ সালে পোল্যান্ডের একটি জেল থেকে সুড়ঙ্গ কেটে পালিয়েছিলেন বিমানবাহিনীর সদস্য পল ও সঙ্গীরা। মোট ৭৬ জন পালালেও তাদের ৭৩ জন নাৎসি বাহিনীর হাতে ধরা পড়ে যান। তাদের মধ্যে ৫০ জনকে গুলি করে হত্যা করা হয়।
তাদের সাহসীকতাকে অমর করে রাখার জন্য ১৯৬৩ সালে ‘দ্য গ্রেট এক্সেপ’ নামে একটি সিনেমাও নির্মাণ করা হয়। ছবিতে অভিনয় করেন স্টিভ ম্যাককুইন।






