চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তের ফোন ভেঙ্গে ক্ষমা চাইলেন রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ১-০ গোলের হারের রাতে ক্ষোভে সমর্থকের ফোন আছাড় দিয়ে গুড়িয়ে দেন রোনালদো। পরে ভুল বুঝতে পেরে যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ক্ষমা চেয়েছেন ৩৭ বর্ষী তারকা।

‘কঠিন সময়ে আবেগ নিয়ন্ত্রণ সহজ নয়। যার মুখোমুখি হতে হয়েছে আমাকে। তবুও, সবসময় শ্রদ্ধাশীল ও ধৈর্যশীল হতে হবে। ফুটবল প্রেমী তরুণদের জন্য উদাহরণ স্থাপন করতে হবে। আমার ক্ষোভের জন্য ক্ষমা চাই। যদি সম্ভব হয়, আমি ঐ সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে একটি ম্যাচ দেখার আমন্ত্রণ জানাই। যার সাথে স্পোর্টসম্যানশিপ আচরণ হয়নি।’

গুডিসন পার্কে পুরো ৯০ মিনিট মাঠে থেকেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি চার বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। উল্টো ম্যাচের ২৭ মিনিটে অ্যান্থনি গর্ডনের করা একমাত্র গোলে ১-০ গোলের হারে টেবিলের সাত নাম্বারে নেমে গেছে তার দল। চ্যাম্পিয়ন লিগের রেস থেকেও ছিটকে যাওয়ার পথে রেড ডেভিলরা। ম্যাচ শেষে সেই ক্ষোভের অনলে পুড়েছেন এক সমর্থক। ডাক আউটে প্রবেশ করার সময় ছবি তুলতে চাইলে ফোন কেড়ে নিয়ে তা ছুড়ে মারেন রোনালদো।

যেই ভিডিও টুইটার অ্যাকাউন্টে প্রচার করেছে এভারটন। যেখানে ক্যাপশন ছিল, ‘দেখুন কিভাবে সমর্থকদের ফোন ভেঙ্গে দিতে হয়।’

এই ঘটনার পর ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে ক্লাব বিষয়টি সম্পর্কে অবগত।

‘এভারটনের বিপক্ষে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে আমরা অবগত। ক্লাব পুলিশ ঘটনার ব্যাপারে তদন্তে সহযোগিতা করবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভারটনম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমরান খানের পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন যিনি

পরবর্তী

ইমরান খানের পতনের পেছনে যাদের নাম

পরবর্তী

ইমরান খানের পতনের পেছনে যাদের নাম

সিলেটে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে কিশোর নিহত, আটক ১

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT