সিলেটে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে কিশোর নিহত, আটক ১

সিলেটে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের ঘটনায় দুইজন কিশোরের ছবি, একজন হাসছে, অন্যজন বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করা হয়েছে।
কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানা পুলিশএর সূত্রে এ তথ্য জানা গেছে।
নিহত যুবকের নাম নাজিম আহমদ। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নুর মিয়ার ছেলে। নাজিম পেশায় হোটেল শ্রমিক।
খবর পেয়ে সিলেট কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ওসমানীর জরুরি বিভাগের ফটকে কিশোর গ্যাংয়ের সদস্যরা আড্ডা দিতো। নিজেদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরাই ছুরিকাঘাত করে নাজিমকে খুন করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






