চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় অক্ষরে লেখায় বাতিল সালাহর ভোট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ভোট জালিয়াতি করে লিওনেল মেসিকে ‘দ্য বেস্ট’ করার অভিযোগ উঠেছে ফিফার বিরুদ্ধে! সেই বিতর্কে নতুন সংযোজন মোহামেদ সালাহর পক্ষে জমা পড়া ভোট বাতিল। ফিফা অবশ্য ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে কেনো তালিকাভুক্ত করা হয়নি মিশরীয় ফরোয়ার্ডের সেই ভোটটি।

‘দ্য বেস্ট’ বর্ষসেরা অনুষ্ঠানের পর কোন খেলোয়াড়ের পক্ষে কত ভোট পড়েছে তার তালিকা দিয়েছিল ফিফা। সেটা দেখার পর নড়েচড়ে বসেন অনেকেই। সুদান জাতীয় দলের কোচ ড্রাভকো লোগারুসিচ অভিযোগ করেন, তিনি মেসিকে ভোটই দেননি। অথচ তার প্রথম ভোটটি দেখানো হয়েছে আর্জেন্টাইন তারকার পক্ষে।

অন্যদিকে মিশরের কোচ শকি গারিব ও অধিনায়ক আহমেদ এলমোহামেদির দাবী তারা ভোট দিয়েছিলেন সালাহকে। কিন্তু তাদের ভোট গণনাই করা হয়নি!

পরে বিবৃতি দিয়ে ফিফাকে বলতে হয়েছে কেনো ওই দুজনের ভোট বাতিল করা হয়েছে। কারণটা হল, ভোট দেয়ার সময় নাকি সালাহর নামের অক্ষরগুলো বড় হাতে লিখেছিলেন মিশরের কোচ ও অধিনায়ক। ফুটবলের গভর্নিং বডির নিয়মানুসারে যা অগ্রহণযোগ্য।

‘ভোটের কাগজে সালাহর নামটা ছিল বড় হাতের। এই কারণে তার পক্ষে ভোট গণনা করা হয়নি’ বিবৃতিতে এমনটাই ফিফার ভাষ্য।

কোচ আর অধিনায়কের ভোট দেয়ার পর তাতে স্বাক্ষর করেন মিশর ফুটবল ফেডারেশনের মহাসচিব। ফিফার নমুনাপত্রে দেখানো হয়েছে সেই স্বাক্ষরও গায়েব। কারণ হিসেবে ফিফা বলছে যেহেতু ভোট বাতিল হয়েছে, সেজন্য স্বাক্ষরও দেখানো হয়নি। সংস্থাটির ভাষ্য মতে ‘পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ায়’ এই ভুল করেছে মিশর!

Reneta

ফিফা ‘দ্য বেস্ট’ মনোনয়নে তিনটি করে ভোট দিতে পারে প্রতিটি দেশ। কোচ-অধিনায়ক এবং একজন প্রথিতযশা সাংবাদিকের ভোট পান মনোনীত খেলোয়াড়রা।

মিশরের কোচ শকি গারিব ও অধিনায়ক আহমেদ এলমোহামেদির ভোট ছিল সালাহর পক্ষে। শেষ পর্যন্ত চারে থেকেই খুশি থাকতে হয়েছে লিভারপুল ফরোয়ার্ডকে। দেশটির খ্যাতনামা সাংবাদিক হানি ড্যানিয়েল ভোট দিয়েছেন সাদিও মানেকে। তার ভোট অবশ্য গণনা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহামেদ সালাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT