চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিজ ধসে ইটালিতে শোক, ক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A

ইটালিতে ব্রিজ ধসের ঘটনায় নিহতের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এমন একটি ব্রিজ ধসের ঘটনায় দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শোকের সঙ্গে চলছে ক্ষোভ। 

বিবিসি জানিয়েছে, মোরান্ডি ব্রিজটি ১৯৬০ সালে জিনোয়া শহরে নির্মাণ করা হয়। ভারী বর্ষণে মঙ্গলবার এর বড় একটা অংশ ভেঙে পড়ে। সেসময়ে  ব্রিজে প্রায় ৪০টি যানবাহন ছিল।

কী কারণে বিজ্রটি ধসে পড়েছে তা এখনো জানা যায়নি। এরই মধ্যে ব্রিজটির রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের প্রধানকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া জেনোয়া শহরে ঘোষণা করা হয়েছে দুই দিনের শোক।

ইটালি রেডক্রসের একজন মুখপাত্র বলেছেন, আর কাউকে জীবিত পাওয়া যায়নি। নিহতদের মধ্যে ৩৭ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ১৬ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।

ভুক্তভোগীদের একজন কাগলিরি শহরের সিরিএ’র গোলরক্ষক ৩৩ বছর বয়সী ডেভিড ক্যাপেলো। তিনি বলেন, আমি বের হতে সক্ষম হয়েছি, আমি জানিনা আমার গাড়ি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা সেনমার দৃশ্যের মতো মনে হচ্ছিল।

Reneta

আরেকজন বলেন, আমার সামনেই ব্রিজটি ধসে পড়ে। তখন ব্রিজটি ঝাঁকুনি দিচ্ছিল, কয়েক সেকেন্ডের মধ্যে আমি গাড়ি ঘুরিয়ে বের হয়েই দৌঁড় দেই।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন মন্ত্রী ডানিলো তোনিনেল্লি। তিনি ব্রিজ রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের প্রধানকে বরখাস্ত করেছেন। তাদের জরিমানা করাসহ লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন।

জেনোয়ার আদালত কারো অবহেলা রয়েছে কিনা ইতোমধ্যে তার তদন্ত শুরু করেছে। প্রধান আইনজীবী একে ‘‘মানুষের ত্রুটি’’ হিসেবে উল্লেখ করেছেন।

ইটালির প্রধানমন্ত্রী গুসেপ্পে কন্তে বলেছেন, আমরা দেশে এ ধরণের দুর্ঘটনা মেনে নিব না। স্বারষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি বলেন, কারো ত্রুটি পাওয়া গেলে সে শাস্তি না পেয়ে পার পাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটালিব্রিজ ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নাহিয়ান ইমন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘প্রিয়তমা’র প্রযোজক

জুন ২৫, ২০২৬

খেলার জন্য নেইমারের কোন ‘অনুপ্রেরণার’ প্রয়োজন হয় না

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষার ‘নতুন কারিকুলাম’ বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী

জুন ২৫, ২০২৬

ফুটবল নিয়ে উন্মাদনা, পাড়া-মহল্লায় ‘ব্রাজেন্টিনা ক্লাব’!

জুন ২৫, ২০২৬

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT