চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিমুল এখন গ্র্যাজুয়েট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
বিনোদন
A A

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়া শিমুল শর্মা এখন গ্র্যাজুয়েট। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে তিনি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)-এ বিএসসি সম্পন্ন করেন।

বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের ৭ম কনভোকেশনে ২০১৭-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে শিমুল অফিসিয়ালি গ্রাজুয়েশন সনদ পান। তিনি জানান, গত বছরই তার বিএসসি সম্পন্ন হয়। বুধবার মিরপুর ১৪ নাম্বারের পুলিশ কনভেশন হলে কনভোকেশন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই কাজল আরেফিন অমির সহকারী হিসেবে ‘বুম ফিল্মস’-এ কাজ শুরু করেন শিমুল। তখন বেশীরভাগ শুটিং হতো উত্তরায়। এমনও হয়েছে শুটিং থেকে সরাসরি পান্থপথ ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে হতো শিমুলকে।

চ্যানেল আই অনলাইনকে শিমুল বলেন, বাসা ছিল বাড্ডা। শুটিং হতো উত্তরা। ক্যাম্পাস ছিল পান্থপথ। পরীক্ষা শুটিং দুটো একসঙ্গে থাকলে ম্যানেজ করতে হিমশিম খেতাম। পাঠাও দিয়ে শুটিং থেকে সরাসরি এসে পরীক্ষা দিতে গিয়ে এমনও হতো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে যেতাম। সিএসই সাবজেক্টটাও অনেক কঠিন। কাজের পাশাপাশি অনেক চাপ নিয়ে পড়ালেখা শেষ করেছি।

‘মিডিয়াতে কাজ বা আমার আগ্রহের জায়গা নির্মাতা হওয়া। তবে আমার পরিবার থেকে সবার আগে লেখাপড়াকে প্রাধান্য দিতে বলতো।’

Reneta

এমএসসি করবেন কিনা এখনও কোনো পরিকল্পনা করেননি বলে জানালেন শিমুল। তিনি বলেন, এখন আর পড়াশোনার কোর্স বা ডিগ্রী নিতে মন সায় দেয় না। তবে প্রফেশনাল কোর্স (নির্মাণ-অভিনয়) করতে বেশি মন টানে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। এভাবে সবার সহযোগিতা ও সাপোর্ট চাই যেন মিডিয়া ক্যারিয়ারের পাশাপাশি আমার শিক্ষা জীবনটাও যেন মসৃণ হয়।

২০১৭ সালে নির্মাতা কাজল আরেফিন অমির ‘নেটওয়ার্ক বিজি’ নাটকের মাধ্যমে সহকারী হিসেবে কাজ শুরু করেন শিমুল। জনপ্রিয় এই নির্মাতার কথায় পা রাখেন অভিনয়ে। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৩-এ অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেন শিমুল।

তারপর থেকে শিমুলের নামের আগে লেগে যায় ‘অভিনেতা’ ট্যাগ। বর্তমাতে প্রচারিত ব্যাচেলর পয়েন্ট সিজন-৪ এও অভিনয় করছেন শিমুল।

শিমুল জানান, এখন মানুষ দেখলেই ভালোবাসা প্রকাশ করে জড়িয়ে ধরে, সেলফি তুলতে আসে। তবে তার ইচ্ছে পরিচালক হওয়া। সেই স্বপ্ন নিয়েই কাজল আরেফিন অমির সঙ্গে কাজ শুরু করেছিলেন। শিমুল তার স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন বলেও জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিকাজল আরেফিন অমিগ্র‌্যাজুয়েটব্যাচেলরব্যাচেলর পয়েন্টলিড বিনোদনশিমুল শর্মাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

জুলাই ১, ২০২৬

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT