চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংককে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি উপাসনালয়ে ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১২০ জনেরও বেশি মানুষ। এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন থাই প্রধানমন্ত্রী প্রাইউথ চ্যান ওচা।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী ব্যংককের ছিদলোমের এরাওয়ান এলাকায় অবস্থিত সনাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়ের কাছে হঠাৎ মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে ১২ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো ৯ জন। আহত হয় আরো অনেকে। আহতদের মধ্যে বিদেশী পর্যটকও রয়েছেন।

পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে দুইজন চীন এবং একজন ফিলিপাইনের নাগরিক রয়েছেন। উদ্ধরকর্মীরা এখনো উদ্ধার কাজ চালাচ্ছে। হামলার পর পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে থাই সরকার।

হামলার পর থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী প্রায়ুথ ওয়াংসুয়ান বলেছেন,দেশটির পর্যটনশিল্প ও অর্থনীতির ক্ষতির জন্যই ওই হামলা চালানো হয়েছে। মূলত বিদেশী পর্যটকরা ওই হামলার লক্ষ্য ছিল বলে জানান তিনি।

বিলাসবহুল হোটেল, শপিং সেন্টার এবং বিভিন্ন কার্যালয়ের কাছে অবস্থিত এরাওয়ান মন্দিরটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের স্থান। উপাসনালয়টি হিন্দু দেবতা ব্রহ্মার হলেও প্রতিদিন হাজার হাজার পূণ্যার্থী প্রার্থনার জন্য মন্দিরটিতে যান।

এর আগে ২০১৪ সালের ১৭ জানুয়ারি সরকারবিরোধী আন্দোলন চলার সময় এক বোমা বিস্ফোরণে ২৮ জন নিহত হয়েছিল। তবে এশিয়ার অন্যতম শান্তিপূর্ণ দেশটিতে এ ধরনের বোমা হামলা বিরল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডে বোমা হামলাব্যাংককে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

জুলাই ২১, ২০২৬

কামিন্সের নেতৃত্বে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

জুলাই ২১, ২০২৬

মৌসুমি বৃষ্টিতে আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT