চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামের জয়, ক্রোয়েশিয়া-ইংল্যান্ড ড্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রোমুলে লুকাকুর জোড়া গোলে উয়েফা নেশনস লিগের ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়েছে বেলজিয়াম। শুক্রবার ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয়ের ফলে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে বেলজিয়ানরা। লুকাকু-হ্যাজার্ডদের জয়ের রাতে আটকে গেছে ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড। দর্শকহীন ম্যাচে গোলশূন্য ড্র করেছে মদ্রিচ-কেনরা।

দুই ম্যাচ খেলে গ্রুপ-২তে ছয় পয়েন্ট নিয়ে সেরা অবস্থানে আছে বেলজিয়াম। দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সুইজারল্যান্ড। দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট ছাড়া তৃতীয় তথা সবার নিচে অবস্থান করছে আইসল্যান্ড। আগের রাতেই তারা হারে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে।

এদিন বল দখলের লড়াইয়ে অবশ্য পিছিয়ে ছিল বেলজিয়াম। ম্যাচে ৪৮ শতাংশ বল নিয়ন্ত্রণে রাখে তারা। ৫২ শতাংশ ছিল সুইজারল্যান্ডের দখলে। বেলজিয়াম টার্গেটে শট নেয় সাতটি। সুইজারল্যান্ড টার্গেটে শট নেয় পাঁচটি।

ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর দিকে লিড নেয় বেলজিয়াম। ৫৮ মিনিটে গোলটি করেন লুকাকু। ৭৬ মিনিটে ম্যাচে ফেরে সুইজারল্যান্ড। গোলটি করেন মারিও গ্যাব্রানোভিচ। এর কিছুক্ষণ পর আবার এগিয়ে যায় বেলজিয়াম। ৮৪ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এদিকে, গত জুন-জুলাইয়ে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের আসরে রানার্সআপ হয়েছিল ক্রোয়েশিয়া। আর সেমিফাইনালে খেলেছিল ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুদল। ওই ম্যাচে ইংলিশদের ২-১ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া।

কিন্তু উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ইংল্যান্ড। এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে গ্রুপ-৪ এ এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইংলিশরা। দুই ম্যাচ খেলে তারা একটিতে হেরেছে ও একটিতে ড্র করে।

Reneta

অন্যদিকে, এক পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া আছে তৃতীয় অবস্থানে। তারাও দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। এই গ্রুপে সেরা অবস্থানে রয়েছে স্পেন। দুই ম্যাচ খেলে তারা দুইটিতেই জিতেছে।

ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড। ৫৪ শতাংশ বল দখল রাখে ইংলিশরা। স্বাগতিক ক্রোয়েশিয়ার দখলে ছিল ৪৬ শতাংশ সময়।

রাতের অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে অস্ট্রিয়া, একই ব্যবধানে এস্তোনিয়াকে ফিনল্যান্ড এবং গ্রিসকে হারায় হাঙ্গেরি। লুক্সেমবার্গের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে বেলারুশ। এছাড়া সান মেরিনোকে ২-০ গোলে হারায় মলদোভা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডউয়েফা নেশনস লিগক্রোয়েশিয়াবেলজিয়ামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-আর্জেন্টিনা বা স্পেন-ফ্রান্স নয়, ইব্রার বিশ্বচ্যাম্পিয়ন কে?

জুন ২১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

জুন ২১, ২০২৬

ইতিহাস গড়ে কুরাসাও গোলরক্ষক বললেন- ‘আমার ভাস্কর্য দরকার’

জুন ২১, ২০২৬

ইতালিতে প্রবাসীর মৃত্যু, মরদেহ দেশে আনতে সহায়তার আহ্বান

জুন ২১, ২০২৬

হত্যা মামলায় ‘বডি সোহেল’ গ্রেপ্তার

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT